বহু বছর পর ছোটপর্দায় সৌরভ! অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন হর গৌরী পাইস হোটেলের শুভস্মিতা!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

ধারাবাহিক জগতে আগামী দিনে শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সেরকমই খবর সামনে আসছে। আর সেই নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন সকলের প্রিয় হর গৌরী পাইস হোটেলের শুভস্মিতা। আর বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী। সৌরভ কেও দীর্ঘ কয়েক বেশ কয়েক বছর বাদে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন দর্শক।

গুঞ্জন স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। বেশ কয়েক বছর আগে স্টার জলসার পর্দায় সৌরভকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তারপরে বড়পর্দা এবং ওয়েব সিরিজ জগতে নিজেকে ব্যস্ত রেখেছিলেন অভিনেতা। বিভিন্ন জনপ্রিয় ওয়েব সিরিজে সৌরভকে অভিনয় করতে দেখা গিয়েছে। অন্যদিকে কয়েক মাস আগেই শেষ হয়েছে হর গৌরী পাইস হোটেল। তবে সৌরভ শুভস্মিতার নতুন ধারাবাহিকের খবর ঠিক কতটা সত্যি?

এই নিয়ে অভিনেতার সাথে যোগাযোগ করা হলে অভিনেতা জানিয়েছেন, ‘আমার কাছেও এরকম খবর আসছে। তবে যতক্ষণ না সব চূড়ান্ত হচ্ছে, ততক্ষণ আমার পক্ষে এই বিষয়ে কিছুই বলতে পারা সম্ভব নয়।’ এই নিয়ে নিশ্চয়ই অভিনেতার মধ্যেও একটা চিন্তা ভাবনা কাজ করছে। গুঞ্জন, বর্তমানে পারিশ্রমিক নিয়ে নাকি একটা আলোচনা চলছে।

শোনা যাচ্ছে, সবটা ঠিক থাকলে নাকি চলতি মাসের শেষেই হবে ধারাবাহিকের প্রোমোর শ্যুটিংও। অভিনয় তো বটেই পাশাপাশি, পরিচালনাতেও হাত পাকিয়েছেন সৌরভ। শেষ তাঁকে পাওলি দামের বিপরীতে ‘কাবেরী’ সিরিজে দেখা গিয়েছিল। দেখা যাক সৌরভ-শুভস্মিতার নতুন জুটি টেলিভিশনের পর্দায় আসলে দর্শকদের কতটা পছন্দ হয়।