মনফাগুনের পর আবারো নতুন মেগাতে ফিরছেন সৃজলা, বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক!

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলিতে একাধিক নতুন ধারাবাহিক আসে আর তার মধ্য দিয়ে দর্শকদের (Audience) মনে জায়গা করে নেয় নতুন নতুন অনেক অভিনেতা অভিনেত্রী। নিজেদের দক্ষতা এবং প্রতিভা দিয়ে ধীরে ধীরে শীর্ষে উঠতে থাকেন এই তারকারা। এমনই এক অভিনেত্রী হলেন সৃজলা গুহ (Srijla Guha)।

ধারাবাহিক প্রেমী কমবেশি সকল দর্শকরাই যে সৃজলাকে চেনেন এবং ভালোবাসেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গ্ল্যামার ওয়ার্ল্ড অর্থাৎ বাংলা বিনোদনের রূপালী জগতে যে সমস্ত নায়িকারা নিত্যদিন দর্শকদের মন জয় করে চলেছে তাদের মধ্যে একজন অন্যতম তারকা হলেন সৃজলা গুহ।

রূপে-গুনে দুই দিক থেকেই অসামান্য তিনি। অল্প কিছুদিনেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তিনি। শেষবার তাকে দেখা গিয়েছিল শন ব্যানার্জীর বিপরীতে মন ফাগুন নামক জনপ্রিয় ধারাবাহিকে যেটি সম্প্রচারিত হয়েছিল স্টার জলসায়। এরপর থেকে অভিনেত্রীকে অন্য কোথাও অভিনয় করতে দেখা যায়নি।

এইবার আরো একবার নায়িকা রূপে দর্শকরা পেতে চলেছেন সৃজলা গুহকে।গানের জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে এইবার প্রথম বার নিজের নতুন প্রজেক্ট নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছেন কুমার শানুর ছেলে জান কুমার শানু।

তার এই মিউজিক ভিডিওর নাম হতে চলেছে মন। সুরিন্দর ফিল্মস এর আন্ডারে তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিও। একাধিক ভাষায় প্রকাশ পেতে চলেছে এই গানটি। আর এই ভিডিওতেই জুটি হয়ে দর্শকদের আনন্দ দিতে আসছেন সৃজলা আর জান কুমার শানু। খুব তাড়াতাড়ি সৃজলা গুহর একটি ধারাবাহিকও আসার কথা চলেছে। তবে সেই সম্পর্কে এখনো বিশেষ কোন তথ্য মেলেনি।