এক ধাক্কায় আছড়ে পড়ল জলসা! প্রথম থেকে একেবারে চতুর্থতে নেমে এল গীতা!

জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha), বাংলার এই দুটো চ্যানেলের মধ্যে টিআরপি নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কোন চ্যানেলের ধারাবাহিকগুলো পর্দায় টিআরপি তালিকায় বেশি নম্বর পাচ্ছে, কোন ধারাবাহিকের কাহিনীটি দর্শকরা বেশি পছন্দ করেছেন এই বিষয়ে বৃত্তান্ত জানার জন্য সকলে অপেক্ষা করে থাকেন টিআরপি তালিকার। তবে বর্তমানে আরও জোরালো হয়েছে এই মহারণ। টিআরপি নিয়ে বেশ কড়াকড়ি শুরু করেছে এই দুই চ্যানেল।

আর সেই কারণেই টিআরপি তালিকা আরও দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকরা। তবে মিঠাই ধারাবাহিকের সময় থেকেই টিআরপি তালিকায় নিজের আধিপত্য স্থাপন করেছিলেন জি বাংলা। বেশ কয়েকবার টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজেদের পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তারা। মাঝে যদিও বেশ অনুরাগের ছোঁয়া, মোহরের কারণে টিআরপি তালিকার প্রথম সারিতে উঠে এসেছিল স্টার জলসা।

তবে তারপর থেকেই আরও টিআরপি তালিকায় সেইভাবে ফলাফল করতে সক্ষম হয়নি স্টার জলসার ধারাবাহিকগুলো। স্লট দখল করতে সক্ষম হলেও সেইভাবে চমক করা ফলাফল করতে পারেনি স্টার জলসা। এই কারণে বেশ নিরাশ হয়েছিলেন স্টার জলসার অনুরাগীরা। তবে মাঝে সম্প্রতি ফিরেছিল স্টার জলসার ভাগ্য। টিআরপি তালিকায় চমক করা ফলাফল করেছিল স্টার জলসা। টিআরপি বাংলায় দুর্দান্ত ফল করেছিল শুভ বিবাহ। উঠে এসেছি উড়ান।

গত সপ্তাহেও টিআরপি তালিকায় বেশ দেখার মত ফলাফল করেছিল স্টার জলসা। জগদ্ধাত্রীকে হারিয়ে উঠে এসেছি কথা। প্রায় প্রতি সপ্তাহের বিজয়ী নিম ফুলের মধু, ফুলকিকে হারিয়ে বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিয়েছিল গীতা LLB। পাশাপাশি তাক লাগানো মতো ফলাফল করেছিল উড়ান ও কথাও। প্রথম পাঁচে উঠে এসেছিল রোশনাইও। সেই সপ্তাহের টিআরপি তালিকা থেকে অনেকেই ভেবেছিলেন এবার ফিরতে চলেছে স্টার জলসার সুদিন। আগের মতোই টিআরপি রাজ করবে জলসা।

জি বাংলার কাছে ফের পরাস্ত হল স্টার জলসা

তবে এই সপ্তাহের টিআরপি তালিকা আসতেই নিরাশায় ভেঙে পড়লেন জলসার দর্শকরা। এই সপ্তাহের তালিকায় ফের শীর্ষস্থানে উঠে এসেছে নিম ফুলের মধু। দ্বিতীয় সপ্তাহে উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে। তৃতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার আরও একটি ধারাবাহিক ফুলকি। অর্থাৎ আজকের টিআরপিতে প্রথম তিনের পজিশন থেকেই ছিটকে গিয়েছে স্টার জলসা। গত সপ্তাহের প্রথম তিন থেকে নেমে একেবারে চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছে গীতা LLB। পাশাপাশি জগদ্ধাত্রীর সঙ্গে যৌথভাবে স্লট দখল করেছে কথা। ফলে টিআরপি তালিকায় জলসার হাল দেখে ফের হতাশ হয়েছিল দর্শকরা। এবার দেখার আসন্ন সপ্তাহে টিআরপি তালিকায় ফের জলসা কামাল করতে পারে কিনা।