স্টার জলসা আবার নতুন কিছু নিয়ে হাজির! সদ্য ‘দাদামণি’ আর ‘রাণী ভবানি’র মতো সিরিয়াল শুরু হতেই এবার এলো একেবারে নতুন ধারাবাহিক— ‘কম্পাস’! নামটা শুনেই একটু থমকে গেলেন? আপনি একা নন! সোশ্যাল মিডিয়ায় এক ঝলকেই শুরু হয়েছে ট্রোল আর হাসির হুল্লোড়!
প্রথম প্রোমোতেই চমক। দেখা গেল, কলেজ ক্যাম্পাসে রোলার স্কেট পরে এগিয়ে আসছেন এক তরুণী। কিন্তু একেবারেই ধারাবাহিকের চেনা ধাঁচের নায়িকা নন তিনি! ছোট চুল, কালো ফ্রেমের চশমা, গলায় মাফলার, গায়ে মোটা সোয়েটার— একদমই ‘নো মেকআপ’ লুক! এমন একটা ‘টমবয়’ ভIBE-এ নায়িকা তো বাংলার সিরিয়ালে সচরাচর দেখা যায় না। দর্শক বুঝেই গেছেন, এবার কিছু আলাদা হতে চলেছে।
কিন্তু ট্রোল কোথা থেকে এল?
সরাসরি বললে— নামটা নিয়ে!
“কম্পাস”? কেউ লিখছেন, “পেনসিল-রবার-বক্স কই?” কেউ বলছেন, “নামটা ক্যাম্পাস হতে গিয়ে ভুল করে কম্পাস হয়ে গেল বুঝি!” এমনকি কেউ কেউ তো হেসেই লুটোপুটি খাচ্ছেন, “কম্পাস কেন? জ্যামিতি সেট না রাখলেই নয়!”
আরও মজার ব্যাপার— এই নতুন মুখ কে?
নায়িকার নাম পর্ণা চক্রবর্তী। বড় পর্দা বা ছোট পর্দায় আগে দেখা না গেলেও, বিজ্ঞাপনের দুনিয়ায় তিনি বেশ পরিচিত। নামজাদা কিছু ব্র্যান্ডের মডেল তিনি ইতিমধ্যেই হয়েছেন। ধারাবাহিকে এটাই তাঁর প্রথম কাজ।
যদিও মাত্র ১০ সেকেন্ডের প্রোমো, তবু সেটা দেখেই অনেকেই ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন— এই সিরিয়াল জমবে কিনা! কেউ বলছেন, “ট্রেন্ডি লুক দিলেই হবে না, কনটেন্টও লাগবে!”
‘কম্পাস’ বানাচ্ছে টেন্ট নামের প্রোডাকশন হাউস— যারা এর আগেও অনেক সফল শো করেছে। এবার তাদের চ্যালেঞ্জ কিন্তু একটু বড়। দর্শকদের নজর কেড়ে নিতে হলে শুধু অদ্ভুত নাম বা ‘আউট-অফ-দ্য-বক্স’ লুক দিলেই হবে না, দরকার একদম জমাটি গল্প, আর মন ছুঁয়ে যাওয়া অভিনয়।
আরও পড়ুনঃ “আমি স্টার জলসায় অভিনয় করেছি”—মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন ছোটপর্দার পরিচিত মুখ সুমি হর চৌধুরী!
শেষমেশ, প্রশ্ন একটাই— এই ‘কম্পাস’ ঠিক পথে এগোবে তো? দর্শক কিন্তু এখনই তৈরি, স্কেল-রবার-ডিভাইডার নিয়ে সিরিয়াল মাপতে!





