প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দর্শকরা অপেক্ষায় থাকেন, তাদের প্রিয় সিরিয়ালের টিআরপি (TRP) স্কোর দেখার জন্য। টিআরপিতে কোন সিরিয়াল কোন স্থানে রয়েছে, তা খুব গুরুত্বপূর্ণ এখন চ্যানেলের কাছেও। কারণ এই টিআরপির উপরই নির্ভর করে ধারাবাহিকগুলোর স্থায়িত্ব। আমরা বেশ কিছু সপ্তাহ ধরে লক্ষ করছি, টিআরপি তালিকায় বেশিরভাগ জি বাংলার (Zee bangla) সিরিয়াল জায়গা করে নিচ্ছে।
স্টার জলসার (Star Jalsha) খুব কম সিরিয়াল টিআরপিতে ভালো ফলাফল করে। যদিও স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এর ব্যতিক্রম। প্রতিবারের মতো এবারেও টিআরপির টপে জায়গা করে নিয়েছে, যাকে এখনও পর্যন্ত কারোর টপকানোর ক্ষমতা নেই। যদিও ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) মাঝে সেই সাহস দেখিয়েছিল। এ সপ্তাহের টিআরপিতেও ‘অনুরাগের ছোঁয়া’ ৮.৫ স্কোর করে টপে জায়গা করে নিয়েছে।
তবে এ সপ্তাহে টিআরপিতে রয়েছে দারুন চমক। জি বাংলাকে সরিয়ে আবার স্টার জলসার তার আধিপত্য স্থাপন করেছে। বেশ কিছু সপ্তাহ ধরে দেখা যাচ্ছে, জি বাংলার বেশিভাগ সিরিয়াল টপ দশে জায়গা করে নিচ্ছে। তবে এবার তার উল্টো হল। বিশেষ করে নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’ স্টার জলসাকে দিচ্ছে দারুন টিআরপি। পাশাপাশি সদ্য শুরু হওয়া ‘জল থই থই ভালোবাসা’র টিআরপিতেও এসেছে দারুন চমক।
৭.৮ নম্বর নিয়ে জি বাংলা এ সপ্তাহে পেয়েছে জোড়া টপার। প্রথম স্থানে – অনুরাগের ছোঁয়া (৮.৫), দ্বিতীয় স্থানে – ফুলকি / জগদ্ধাত্রী (৭.৮). তৃতীয় স্থানে – নিম ফুলের মধু (৭.৪). চতুর্থ স্থানে – সন্ধ্যাতারা / কার কাছে কই মনের কথা (৭.২). পঞ্চম স্থানে – হরগৌরী পাইস হোটেল (৬.৮). ষষ্ঠ স্থানে – তুঁতে /রাঙা বউ (৬.৫). সপ্তম স্থানেও রয়েছে স্টারের দুই নতুন সিরিয়াল – লাভ বিয়ে আজকাল / জল থৈ থৈ ভালোবাসা (৬.৩)।
আরও পড়ুনঃ সশ্রম কারাদন্ডে দণ্ডিত সূর্য,ঘোষণা করল আদালত! দীপা কি পারবে সূর্যকে বাঁচাতে?
টিআরপির অষ্টম স্থানে – তোমাদের রাণী (৬.১), নবম স্থানে – বাংলা মিডিয়াম (৫.৯), দশম স্থানে – ইচ্ছে পুতুল / মিলি (৫.৬)। টিআরপি তালিকায় প্রথমবার এন্ট্রি পেল স্টার জলসার ‘তোমাদের রানী’। টিআরপিতে বেশ ভালোভাবে আধিপত্য বিস্তার করেছে স্টার জলসার নতুন নতুন মেগাগুলো। গত সপ্তাহে সেরা দশ থেকে ছিটকে যাওয়া স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ও পেল আবার এন্ট্রি, ৫.৯।





