বাংলার প্রত্যেকটি ধারাবাহিক প্রেমী দর্শক অপেক্ষা করে বসে থাকেন এই দিনটির জন্য। কম বেশি প্রতি বছর অভিনেতা অভিনেত্রীদের হতে সম্মান তুলে দিতে এবং দর্শকদের বিনোদন দিতে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে অনুষ্ঠিত হয় একটি অ্যাওয়ার্ড শো। এটি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নামে অনুষ্ঠিত হয়।
অন্যান্য বারের তুলনায় এইবার এই অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করতে চলেছে অন্য একটি বিষয়। দর্শকদের জন্য অপেক্ষা করছে এক নতুন চমক। কারণ এই অনুষ্ঠানটি হয়ে উঠতে চলেছে বাংলার সবচেয়ে বড় বিয়েবাড়ি! কি এমন ঘটতে চলেছে এবার? এটাই এখন দর্শকদের কাছে কৌতুহলের বিষয়। গোটা অনুষ্ঠানটির প্রযোজনায় থাকবে শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং সুরিন্দর ফিল্মস প্রোডাকশন হাউজ।
এই অনুষ্ঠানটি বাংলায় ধারাবাহিক প্রেমী দর্শকরা দেখতে পাবে না দশই মার্চ রবিবার ঠিক বিকেল পাঁচটা থেকে। এই সময়েই অনুষ্ঠিত হবে মহা বিবাহ পর্ব এবং সন্ধ্যের ছটা থেকে শুরু হবে প্রধান অনুষ্ঠান। স্টার জলসা এবং স্টার জলসা এইচ ডি এই দুটি জায়গাতে এই অনুষ্ঠান দেখতে পাবেন দর্শক মহল।
অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেন, বিক্রম চ্যাটার্জী, শন ব্যানার্জী, সোনামণি। গানে গানে দর্শকদের মাতিয়ে রাখবেন ইমন চক্রবর্ত্তী এবং বাবুল সুপ্রিয়। নাচে গানের মধ্যে দিয়ে গোটা সন্ধ্যা আলোকিত করবে গীতা স্বস্তিক, কথা এভি, সন্ধ্যা আকাশনীল, দেব পার্বতী, শ্রাবণ ওমকার সহ জলসার প্রতিটি ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি।
আরও পড়ুনঃ গর্ভেই মারা গেল রানীর সন্তান! চক্রান্তের শিকার হয়ে মৃত্যুমুখে দুর্জয়! এবার কী করবে রানী?
এবার প্রশ্ন হচ্ছে বিয়েটা হচ্ছে কার? এই দিন মহা বিবাহ হতে চলেছে কাঞ্চন এবং শ্রীময়ীর। তারা দুজন উপস্থিত হবেন নতুন বড় বউ এর বেশে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দর্শকদের জন্য থাকছে একের পর এক ধামাকা। সবটা উপভোগ করতে দর্শকদের অবশ্যই নজর রাখতে হবে রবিবার সন্ধায় জলসার পর্দায়।





