স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো সম্প্রচার হওয়ার মুখেই বড় খবর! শুনলে অবাক হবেন আপনিও!

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) দর্শকদের দারুণ পছন্দ অ্যাওয়ার্ড শো (Award Show)। বছরভর এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তারা। কবে পর্দায় তাদের পছন্দের নায়ক-নায়িকাদের অ্যাওয়ার্ড হাতে দেখতে পাবেন, তারজন্য অপেক্ষা করে থাকে দর্শকরা। নিজেদের পছন্দের ধারাবাহিক কী পুরস্কার জিতে নিল তাই দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকবৃন্দ।

আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড (Star Jalsha Parivar Award)। প্রতি বছরের মতো এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বাংলা বিনোদন চ্যানেলের দর্শকরা। দিনকয়েক আগে, প্রকাশ্যে এসেছিল এই অ্যাওয়ার্ড শো-এর টিজার।

গত বছর স্টার জলসায় পরিবার অ্যাওয়ার্ড হবে হবে করেও হয়নি। প্রোমো শুট হয়ে গেলেও শেষমেষ অনুষ্ঠিত হয়নি জনপ্রিয় এই অ্যাওয়ার্ড শো। প্রোমোতে আছেন স্টার জলসা পরিবারের প্রত্যেক সদস্য ও কলাকুশলীরা। তবে শেষমেষ আসেনি এই চ্যানেলের বহুল প্রতীক্ষিত অ্যাওয়ার্ড শো।

তবে এই বছর চিত্রটা খানিক অন্য রকম। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪। কবে আসছে? কবে থেকেই বা শুটিং শুরু? জানতে উদগ্রীব দর্শক মহল। দিন কয়েক আগেই শেষ হয়েছে জনপ্রিয় এই অ্যাওয়ার্ড শো-এর প্রোমো শুট। চলতি সপ্তাহের মধ্যেই অন এয়ার হবে প্রোমো। ইতিপূর্বে, প্রকাশ্যে এসেছিল টিজার। দেখা গিয়েছিল, বিয়ের কার্ড, গাছ কৌটো, শাখাঁ-পলা ইত্যাদি। যা দেখে উচ্ছ্বসিত ধারাবাহিক প্রেমীদের অন্দর মহল।

তবে এবার স্টুডিও পাড়া সরগরম, শুটিংয়ের সঙ্গে পাশাপাশি নাচের তালিম নিয়েও। চলতি ৭ই ফেব্রুয়ারি পরিবার অ্যাওয়ার্ডের চূড়ান্ত মহড়া হবে। আর ৮ই ফেব্রুয়ারি শুট হবে সকলের ডান্স পারফর্মমেন্সর শুটিং। আর ৯ই ফেব্রুয়ারি হবে অ্যাওয়ার্ড শো-এর শুট। এদিন উপস্থিত থাকবেন সব ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা।