একদিকে জি বাংলা সোনার সংসার, অন্যদিকে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। টেলি অনুরাগী দের জন্য ফেব্রুয়ারিতেই বসতে চলেছে চাঁদের হাট। স্টার জলসার তরফে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রোমো প্রকাশের পরই হইচই পড়ে গিয়েছে দর্শক মহলে। টেলিভিশনের প্রিয় তারকাদের পুরস্কার মঞ্চে দেখতে চরম উৎসাহিত দর্শকেরা।
স্টার জলসা (Star Jalsha) পরিবার অ্যাওয়ার্ডের জন্য সারাবছর ধরে অপেক্ষায় থাকেন জলসা অনুরাগীরা।অন্যান্য বছরের মতো এবারেও আয়োজিত হতে চলেছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। প্রথম ঝলক দেখা গিয়েছে ইতোমধ্যেই। শুক্রবার বসতে চলেছে চাঁদের হাট। সরাসরি জলসার পর্দায় সম্প্রচারিত হবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।
প্রোমো শ্যুটের পরেও মূলপর্ব অনুষ্ঠিত না হওয়ায় আক্ষেপ ছিল দর্শকদের মধ্যে। আগের বছর থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন দর্শকরা। তবে এবার অপেক্ষা শেষের পালা। জলসার সেরা জুটি কারা, সেরা নায়িকা-নায়ক ও সেরা ধারাবাহিক কোনটি? জানতে উদগ্রীব হয়ে রয়েছেন দর্শক। যদিও ইতোমধ্যে জানা যাচ্ছে, জলসার অ্যাওয়ার্ড মঞ্চে একাই রাজত্ব করতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক ফ্যানেদের জন্য যেমন খুশির খবর তেমনই মনখারাপ সন্ধ্যাতারা ও অন্যান্য ধারাবাহিক ভক্তদের। জানা যাচ্ছে, মাঠানকে হারিয়ে সেরা শাশুড়ির পুরস্কার জিতে নিয়েছেন দীপার শাশুড়ি লাবণ্য ও রানীর শাশুড়ি শুক্লা। প্রিয় বৌমার পুরস্কার হাতে উঠেছে দীপার। এছাড়া, প্রিয় ছেলে হিসেবে পুরস্কৃত হল সূর্য তথা দিব্যজ্যোতি দত্ত।
স্টার জলসা পরিবারের সেরা জামাই হল রোহন ভট্টাচার্য (তুমি আশেপাশে থাকলে) ধারাবাহিকের। প্রিয় নবাগতা সদস্য হিসেবে পুরস্কার পেলেন রানি গীতা ও পারো। এছাড়াও, প্রিয় ভাই (জয়), প্রিয় ছোট সদস্য (সোনা-রূপা) ও প্রিয় ট্রেন্ড সেটার (অর্জুন) এই সকল বিভাগে ছক্কা হেঁকেছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে প্রিয় জুটি ও প্রিয় সিরিয়াল নিয়ে সাসপেন্স রেখেছে স্টার জলসা। কার হাতে পুরস্কার ওঠে এখন সেটাই দেখার অপেক্ষা।





