টিআরপিতে দারুন ফলাফল করেও জিআরপিতে পরাজিত জি বাংলা! জলসার জিআরপি কেন বেশি জানেন?

বর্তমানে প্রতিটি সিরিয়াল টিআরপির লড়াইতে নেমেছে। বিনোদন চ্যানেলগুলোও এখন একে অপরকে টেক্কা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। চ্যানেলে আসছে একের পর এক নতুন নতুন সিরিয়াল। আর তার জেরে বন্ধ হচ্ছে পুরোনো টিআরপি (TRP) যুক্ত ধারাবাহিকগুলো। তাই প্রোডাকশন এখন নিজেদের মেগাগুলির টিআরপির দিকে বিশেষ নজর দিয়েছে।

বর্তমানে বিনোদন চ্যানেলগুলির মধ্যে দুটি চ্যানেল খুব বেশ জনপ্রিয় একটি হল স্টার জলসা (Star Jalsha), অপরটি জি বাংলা (Zee Bangla)। দুই চ্যানেলে বর্তমানে একের পর এক নতুন নতুন ধারাবাহিক এসে চলেছে। তাবড় তাবড় তারকাদের নিয়ে আসছে ধারাবাহিকগুলো। স্টার জলসায় সম্প্রতি এসেছে ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye aajkal), ‘তোমাদের রানী’ (Tomader rani), ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Valobasa)। অপেক্ষায় রয়েছে আরও দুটি সিরিয়াল।

অন্যদিকে জি বাংলায় এসেছে ‘মিলি’ (Mili)। দেখা গিয়েছে, জি বাংলার ধারাবাহিকগুলোর টিআরপি স্টার জলসার টিআরপির থেকে অনেক বেশি। টিআরপি তালিকায় সর্বদা এগিয়ে ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’, ‘নিম ফুলের মধু’, ‘কার কাছে কই মনে কথা’ প্রভৃতি। অর্থাৎ জি বাংলার সিরিয়ালগুলো ভালমতন টেক্কা দিচ্ছে স্টার জলসাকে।

সম্প্রতি সামনে এল জি আর পি। আর সেখানেই এক আজব ফলাফল সামনে এল। দেখা যায়, জি বাংলার সিরিয়ালগুলোর টিআরপি বেশি হলেও স্টার জলসার জি আর পি বেশি হয়েছে। কিন্তু কিভাবে? জানা যাচ্ছে, জিআরপি অর্থাৎ ‘গ্রস রেটিং পয়েন্ট’ (Gross Rating Point)। আর সেই পয়েন্ট দেওয়া হয় ২৪ ঘন্টায় দর্শক কোন চ্যানেলকে বেশি দেখছেন, তার উপর নির্ভর করে।

আরও পড়ুনঃ জলসা পরিবার ছাড়াও ‘অনুরাগের ছোঁয়ার ভালোবাসার পর্বে’ রয়েছে বড় চমক! বলি থেকে টেলি তারকা নিয়ে জমজমাটি রবিবারের সন্ধ্যা

জি বাংলার বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত সিরিয়ালগুলোর টিআরপি বেশি হলেও সারা দিনে দর্শকের টিভিতে বেশি সময় স্টার জলসাই খোলা থাকে। আর তাই জি বাংলার জিআরপি-কে টপকে দিয়েছে স্টার জলসা। স্টার জলসার জিআরপি হল ৪৪.৫% ও জি বাংলার জিআরপি ৩৭.৭%। অর্থাৎ স্টার অনেকটাই এগিয়ে রয়েছে জি বাংলার থেকে।