নতুন চমক গীতা এলএলবি-তে! শত্রুদের ঘরের মধ্যে থেকেই ন্যায়ের জন্য লড়াই করবে গীতা! প্রকাশ্যে প্রোমো

গত বছর পুজোর মরশুমে পঞ্চমীর দিন সুখবর দিয়েছিল স্টার জলসা (Star Jalsha)। প্রকাশ্যে এসেছিল তাদের নতুন ধারাবাহিকের প্রোমো (Promo)। ধারাবাহিকের নাম শুনে দর্শকদের মনে পড়ে গিয়েছিল হিন্দি ছবি জলি এলএলবি-র কথা। বড় পর্দায় জলি এলএলবি-র পর ছোট পর্দায় এসেছিল গীতা এলএলবি (Geeta LLB)।

প্রোমো দেখেই জলসাপ্রেমীরা আন্দাজ করেছিলেন কৌতুকরসে পরিপূর্ণ একটি ধারাবাহিক আসতে চলেছে তাদের প্ৰিয় বাংলা বিনোদনের চ্যানেলের পর্দায়। গল্পে রসদ থাকতে চলেছে নির্ভেজাল কমেডির স্বাদ। এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবারের জন্য ছোটপর্দায় ডেবিউ করেন অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায় (Hiya Mukherjee)।

বর্তমানে সিরিয়ালপ্রেমীদের ঝোঁক নারীকেন্দ্রিক গল্পের দিকে। টিআরপি তালিকার প্রথম পাঁচ ধারাবাহিকের প্রায় প্রত্যেকটি নারীকেন্দ্রিক গল্পের আঁধারে তৈরি । গীতা এলএলবিও মধ্যবিত্ত বাড়ির মেয়ের জীবনের গল্প। খুন, জখম, রাহাজানি, চুরি, বাটপারি, শ্লীলতাহানি যে কোনও কেস সামলাতে পারে সে। তাই এই ধারাবাহিকের গল্প মনে ধরেছে দর্শকদের।

শুরুর সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে এই ধারাবাহিক। প্রথম পাঁচে উপর নীচে আনাগোনা করছে অহরহ। চলতি সপ্তাহে গীতা টিআরপি তালিকার তিন নম্বরে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে চলছে টানটান উত্তেজনা। টিআরপি বাড়াতে পর পর টুইস্ট আনছেন পরিচালক।

আরো পড়ুন: দুই মাসের জন্য পরাগকে বিয়ে করছে শিমুল! পুতুলের প্রশংসা সহ্য করতে না পেরে অদ্ভুত কান্ড ঘটালো রঞ্জা!

প্রকাশ্যে গীতা এলএলবির নতুন প্রোমো। দর্শক টানতে অভিনব কায়েদায় প্রোমো এনেছেন নির্মাতারা।১১ই মার্চ। লড়াই হবে দমদার। শত্রু এবার ঘরের ভিতরে। মুখার্জী বাড়িতে ঢুকেই অগ্নিজিৎ মুখার্জীর মুখোমুখি গীতা। কি হবে এবার? বিনাশ করতে পারবে দীপা? একেবারে নতুন রূপে, নতুন চমক নিয়ে। আর থাকছে নতুন, টান টান কেস। বিরতিহীন টানা ৩০ মিনিট।