বছর পরতে না পরতেই নতুন নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই রয়েছে। শুরু হয়েছে মেয়েবেলার মতো বস্তুনিষ্ঠ ধারাবাহিক যা জনপ্রিয় হয়েছে কয়েক মাসের মধ্যেই। আবার কিছু কিছু ধারাবাহিক টিআরপি তালিকায় মুখ থুবড়ে পড়ায় দু মাসের মধ্যেই বিদায় জানিয়েছে টেলিভিশনকে। এই চড়াই-উৎরায়ের মধ্যেই খবর এলো এক নতুন ধারাবাহিকের।
কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে এই নতুন ধারাবাহিকের প্রোমোর ভিডিও। যেখানে প্রধান চরিত্রে দেখা গিয়েছে দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরফিনকে। হোম ডেলিভারি ছেড়ে এবার সোজা ফ্যাশন ডিজাইনিং এর দিকে মনোনিবেশ করেছেন দীপান্বিতা। ধারাবাহিকে তার নাম তুঁতে। শুনতে অদ্ভুত লাগলেও তার নামের পিছনে থাকা কারণটা ধারাবাহিক শুরু হলেই বোধগম্য হবে দর্শকদের।
গল্প অনুযায়ী হাতে জাদু রয়েছে তুঁতের সে যে জামাই ছোঁয়, যে কাপড় এই কাচি চালায় সেটাই হয়ে যায় অপরূপ সুন্দর। এখানে তাকে শুধু দর্জি তকমা দিলে ভুল হবে সে প্রকৃতপক্ষে একজন ফ্যাশন ডিজাইনার হওয়ার দক্ষতা রাখে। তবে আর পাঁচটা ধারাবাহিকের মতোই এখানে রয়েছে তার একটি দজ্জাল সৎ মা যে তুঁতে কে এক প্রকার কাজের মেয়ে হিসেবে বেঁচেই দিচ্ছে এক বড়লোক পরিবারে।
আর এর পরেই শুরু তুঁতের জীবন সংগ্রাম। চোখে ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন নিয়ে শহরে এসে সে জানতে পারে তাকে কাজের লোক করে আনা হয়েছে সেই বাড়িতে। তবে তার পাশে দাঁড়ায় নায়ক। এই প্লট দেখে বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তারা জানতে আগ্রহী যে কবে আসছে এই ধারাবাহিক। কি জানাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ?
প্রথমে জানা গিয়েছিল টিআরপি তলানিতে ঢাকায় শেষ হয়ে যেতে চলেছে গাঁটছাড়া। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ধারাবাহিকের শুরু হতে চলেছে নতুন পর্ব যেখানে নাকি শোনা যাচ্ছে নতুন নায়ক-নায়িকার আগমন ঘটবে। তাই এই ধারাবাহিকটি নাও বন্ধ হতে পারে। তাহলে কখন দেখা যাবে তুতেকে? ধারণা করা হচ্ছে আটটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। সাতটা অথবা আড্ডা এই দুই স্লটের মধ্যে একটি স্লটে আসছে তুঁতে। কারণ বাকি স্লট গুলি বেশ ভালোই চলছে চ্যানেলটিতে।





