রাত কাটত স্টেশনে, আজ লক্ষ টাকার গাড়ির মালকিন—স্বস্তিকার লড়াই যেন সিনেমার চেয়ে কম নয়

ছোটপর্দার পরিচিত মুখ স্বস্তিকা ঘোষ আজ অনেকের কাছেই অনুপ্রেরণা। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দীপার চরিত্রে যিনি সকলের মন জয় করে নিয়েছেন, সেই স্বস্তিকা এখন কেবল একজন অভিনেত্রী নন, নিজেই নিজের কঠোর পরিশ্রমের সবচেয়ে বড় প্রমাণ। মাত্র ১৯ বছর বয়সেই তিনি কিনে ফেললেন লক্ষাধিক টাকার একটি গাড়ি, তাও নিজের উপার্জনের টাকায়।

স্বস্তিকার যাত্রাটা খুব সহজ ছিল না। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে উঠে আসা এই তরুণী স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ের স্বপ্ন বুকে নিয়ে লড়াই শুরু করেন। অডিশনের জন্য প্রায়ই কলকাতায় আসতে হতো তাকে, আর রাতের পর রাত কাটাতে হতো স্টেশনের বসার বেঞ্চেই। কিন্তু কখনও হাল না ছেড়ে এগিয়েই গেছেন তিনি।

আজ সেই কষ্ট আর অপেক্ষা সবই যেন স্বস্তিকার জীবনে রঙিন বাস্তব হয়ে ধরা দিল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নতুন গাড়ির ছবি পোস্ট করেছেন তিনি। সেটা যেন শুধু একটা গাড়ি নয়, তার স্বপ্নের প্রথম বড় প্রাপ্তি। দাম প্রায় ৯ লক্ষ টাকা, আর তার প্রতিটি পয়সা স্বস্তিকার নিজের উপার্জিত।

স্বস্তিকার এই সাফল্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। ভক্তরা যেমন তার এই অর্জনে আনন্দে আপ্লুত, তেমনি ধারাবাহিকের কলাকুশলীরাও একের পর এক অভিনন্দন জানিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘বাবা-মায়ের যোগ্য সন্তান’, ‘সংগ্রামের ফল এতটা মিষ্টি হয়’—এসব কথা যেন আরও উৎসাহ জুগিয়েছে তাকে।

আরও পড়ুনঃ সুপ্রিয়াকে ছেড়ে গৌরীর কাছে ফিরো, না হলে শ্যুট বন্ধ! উত্তম কুমারকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন শ্যামল মিত্র!

স্বস্তিকা নিজেও এই মুহূর্তে ভীষণ আবেগপ্রবণ। তিনি বলছেন, “এই গাড়িটা শুধু একটা জিনিস নয়, আমার জীবনের গল্প। আমার কষ্ট, পরিশ্রম, আর না বলা হাজারটা অনুভূতির ফল।” একটাই কথা—স্বপ্ন দেখা বন্ধ কোরো না, কারণ স্টেশন থেকে শুরু করেও লাখ টাকার সাফল্যের রাস্তায় পৌঁছনো যায়। স্বস্তিকা তার জীবনের মাধ্যমে সেটাই প্রমাণ করলেন।