টলিপাড়ায় গুঞ্জনের অভাব! ইতিমধ্যেই যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদ নিয়ে শোরগোল পড়েছে টলিপাড়ায়। নায়কের পরকীয়ার জেরে তার পদবী মুছে ফেলেছেন স্ত্রী নীলাঞ্জনা। সামাজিক মাধ্যমের পাতা থেকে মুছে ফেলেছেন স্বামী সঙ্গে তোলা একাধিক ছবিও। তবে তারই মাঝে নতুন গুঞ্জন টলিপাড়ায়। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে মনামী ঘোষের (Monami Ghosh) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee)। খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন তারা। ৪০ বছরের ব্যবধান মুছে সত্যিই কি সাতপাক ঘুরছেন?
সংবাদটি প্রকাশ্যে অস্ত্র শুরু হয়ে যায় জল্পনা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী মনামী ঘোষের সঙ্গে। সত্যিই কি বর্ষীয়ান অভিনেতা শুভাশিসের প্রেমে পড়েছেন তিনি? বিয়ে করছেন তারা? অভিনেত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করতেই জানা গেল আসল খবর। প্রশ্ন শুনেই প্রথমে হেসে ফেলেন অভিনেত্রী। উত্তরে জানান “একদম সঠিক খবর। তবে সবটাই হচ্ছে পর্দায়।”
জানা গেছে রাজু মজুমদারের প্রথম ছবি ‘ফণীবাবু যুগ যুগ জিও’তে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় এবং মনামী ঘোষ। সিনেমাটিতে স্বামী স্ত্রী ভূমিকায় দেখা যাবে শুভাশিস আর মনামীকে। আদ্যন্ত কমেডি ঘরানার এই নতুন ছবির খবর ছড়িয়েছে টলিউডে। আর তাই নিয়ে এত শোরগোল। সত্যিই তো শুভাশিসের সঙ্গে মনামীর বয়সের ব্যবধান বিস্তর।
জানা গেছে আগামী মাস থেকেই শুরু হবে ‘ফণীবাবু যুগ যুগ জিও’ সিনেমাটির শুটিং। কলকাতা এবং শহরতলীতে শুটিং করবেন তারা। সিনেমাটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ‘ভূমি’র সুরজিৎ বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই হয়ে গেছে লুট সেটের কাজ। অভিনেত্রী মনামী জানিয়েছেন “রাজুর এটা প্রথম ছবি। চিত্রনাট্য পড়ে ওঁর উপরে আমার ভরসা বেড়েছে। আমার মতো শুভাশিসদাও খুব উত্তেজিত। এর আগে কোনও পরিচালক এ রকম গল্প, এমন অভিনব জুটির কথা ভাবেননি।” প্রসঙ্গত, সিনেমাটি প্রযোজনা করছে আদিকা প্রোডাকশনস এবং নিবেদনে আদিত্য অশোক।
আরো পড়ুন: মিশকা নয়, সূর্যের মনে জায়গা করে নেবে দীপা! আবার লেখাপড়া শুরু করলো নায়িকা!
বয়সের ব্যবধান বিস্তর, পর্দায় কি ঠিকভাবে ফুটে উঠবে তাদের রসায়ন?
এই বিষয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী মনামী। অভিনেত্রীর কথাতেই ফুটে উঠেছে তার চিন্তাধারা। অভিনেত্রী বলেছেন বয়সের যতই ব্যবধান থাক, তিনি এবং শুভাশিস পর্দায় জমিয়ে দেবেন। সিনেমাটির চিত্রনাট্য অনুযায়ী, বৃদ্ধস্য তরুণী ভার্যা মনামী। তাঁর সাজ পোশাকে ফুটে উঠেছে ষাটের দশকের ঝলক। আটপৌরে শাড়ি, কপালে সিঁদুরের বড় টিপ, সিঁথিজোড়া সিঁদুর, শাঁখা-পলায় একেবারে আদর্শ হিন্দু নারী। ছবিতে তাঁর বড় বড় ছেলেমেয়ে। তারা কিন্তু পোশাকে, কেতায় ঝকঝকে, আধুনিক। হাতে মুঠোফোন, সমাজমাধ্যমে চোখ সারা ক্ষণ। তারা এত ‘বাচ্চা মা’কে মানবে? অভিনেত্রীর কথায়, ‘এটাই মজা। একই সঙ্গে বড় মোচড়।’





