দ্বিতীয় বার সংসার ভেঙে ফের বিয়ের পিড়িতে সুধা! এবার কি করবে তেজ? প্রকাশ্যে নতুন প্রোমো!

এই মুহূর্তে দর্শকমহলে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিক। প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকটিকে ব্যাপক ভালোবাসা দিয়ে এসেছেন দর্শক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করছেন অভিনেতা হানি বাফনা (Honey Bafna) এবং অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)।

ধারাবাহিকের নতুন জুটিকে খুব অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছেন দর্শক। যার কারণে ধারাবাহিকটিও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ধারাবাহিকে আসলে সুধা এবং তেজের চরিত্র দুটি এতটা সুন্দর, এতটা পজিটিভ দর্শক দেখতেও পছন্দ করছেন। সেইজন্য অসংখ্য মানুষ তাদের জুটিকে বিপুল ভালবাসা দিচ্ছে। ধারাবাহিকের শুরুতেই সুধা তেজের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু সে ভুল বোঝাবুঝি বর্তমানে কেটে গেছে। আর যেদিন থেকে নিজের ভুল বুঝতে পেরেছে তেজ, সেদিন থেকেই সুধার সমস্ত বিপদে-আপদে সুধার পাশে রয়েছে সে।

Shubho Bibaho, Star jalsha, Bengali Serial, Serial, Bengali Telivision, শুভ বিবাহ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Shubho Bibaho Today Episode 10 November, শুভ বিবাহ আজকের পর্ব ১০ নভেম্বর, শুভ বিবাহ আজকের পর্ব

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে সুধা বসু মল্লিক বাড়ি থেকে বেরিয়ে এসেছে নিজের লড়াই করার জন্য। এরই মধ্যে সুধাকে বসু মল্লিক বাড়ির ৩০ লক্ষ টাকা ফেরত দিতে হবে। তার উপরে আবার সুধাদের কার্ডের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে ফন্টেরা। তাই তাদের রোজগারের সমস্ত পথে বন্ধ। এই জন্যই সুধা বাজারে খাবারের ঠেলাগাড়ি দিয়েছে এবং পাশাপাশি নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অফিস খুলেছে। আর সুধার এই সমস্ত কাজে সুধাকে আড়াল থেকে ছদ্মবেশে সাহায্য করছে তেজ।

প্রকাশ্যে শুভ বিবাহ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। সেই প্রোমো ভিডিও দেখে প্রত্যেকেই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ধারাবাহিকের শেষ পর্বে দেখানো হয়েছিল সুধার ম্যারেজ অফিসের প্রথম কাস্টমার হিসেবে তেজ ছদ্মবেশে এসেছে। সুধা যেদিন থেকে খাবারের দোকান দিয়েছে সেদিন থেকেই ওই বয়স্ক জেঠুর ছদ্মবেশে তেজ সুধার আশেপাশে সবসময় ঘোরাঘুরি করছে। আর এবারেও সুধার ম্যারেজ ব্যুরোর প্রথম ক্লায়েন্ট হিসেবে ছদ্মবেশে এসেছে তেজ।

আর প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে ছদ্দবেশী তেজের সঙ্গেই বিয়ে ঠিক হয়েছে সুধার। তাদের একসঙ্গে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। তেজ মনে মনে ভাবছে সে দেখে নেবে সুধা কি করে আরেকটা দ্বিতীয় বিয়ে করে এবং সুধাও মনে মনে ভাবছে এই বয়স্ক জেঠুকে শাস্তি দেওয়ার কথা। আসলে সুধা তো জানে না ছদ্মবেশে ওই বয়স্ক জেঠু হলো আসলে তেজ। আগামী ১৫ই নভেম্বর ৯টা থেকে ১০ টা পর্যন্ত এক ঘন্টার মহা এপিসোড দেখানো হবে এই পর্বের।