সুধাকে বাড়ি থেকে বের করে দিল ঠাম্মি! নিজের ঠাম্মিকে বদলাতে সুধার সাথে হাত মেলাল তেজ!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ (Subho bibaho)। এই ধারাবাহিকে দেখা যায় যে, সুধা ঠাম্মির জন্মদিনের সমস্ত আয়োজন একা হাতে করে। এরপর সকলের সামনে যখন তাকে পুরস্কার দেওয়ার জন্য বাড়ির চাবিকাঠি তুলে দেয় আর গজাননের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলে যে সে কখন‌ও মিথ্যা কথা বলবে না। তখন সুধা বলে দেয় সে ডিভোর্সি, অন্যদিকে ততক্ষণে তেজ ও এসে পৌঁছে গেছে বাড়িতে।

Subho bibaho today 8 September full episode/শুভ বিবাহ ৮ ই সেপ্টেম্বর পুরো পর্ব-

আজকের পর্বের শুরুতেই দেখা যায়, মুহূর্তের মধ্যে গোটা বাড়ির পরিস্থিতি অন্যরকম হয়ে গেল এবং সবাই সুধাকে ভুল বুঝতে শুরু করল আর সুধা ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করল যে সে কোন ভুল করেনি। কিন্তু ঠাম্মি তো তার কোন কথা শুনতে নারাজ। ঠাম্মি বলে, তোমাকে বউ হিসেবে পছন্দ করে আমি যে ভুল করেছি তার মাশুল তো আমি গুনবই। কিন্তু তুমি যে মিথ্যা কথা বলেছ তার জন্য গজানন তোমাকে শাস্তি দেবে।

তখন ছোট কাকা থেকে তেজ সকলে বোঝাতে থাকে যে সুধার কোন দোষ নেই কিন্তু ঠাম্মি বুঝতে চায় না সত্যিটা। ঠাম্মি বলে,তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সুধা তখন বলে,মাফ করবেন ঠাম্মি, যে মিস্টার বসু মল্লিক আমার দায়িত্ব নিয়েছে এবং অগ্নি সাক্ষী করে আমাকে বিয়ে করেছে, সেই মিস্টার বসু মল্লিক যদি একবার বলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে, তাহলে আমি বিনা বাক্যে বেরিয়ে যাব। আমি এখানে থাকব‌ও না। কিন্তু মিস্টার বসু মল্লিক যতক্ষণ না বলছে আমি এখানেই থাকব।

Subhobibaho serial 7 September full episode update

তেজ কিছু বলবে না জেনে ঠাম্মি ঘরে দরজা দিয়ে দেয়। জ্যোৎস্না তখন বলে, আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি তুমি নিজের এত বড় অতীতটা লুকিয়ে বিয়ে করে ফেললে? তখন সুধা বলে, আমি কিছু লুকাইনি। আমার বাড়ির লোক না বলতে চাইলেও আমি সব সত্যি বলতে চেয়েছিলাম। আমার কথাটা একবার শোনো। কিন্তু কেউ তার কথা শোনে না আর জ্যোৎস্না সুধাকে বার করতে চাইলে সুধা বলে মিস্টার বসু মল্লিক না বলা অবধি সে বেরোবে না।

তরিতা তখন বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দিদিভাই ঠাম্মির মুখের উপর কেউ কথা বলে না। এমনকি দাদাভাইও না কিন্তু সেই দাদাভাই‌ও আজ তোমার জন্য ঠাম্মির কথা অমান্য করছে। ওদিকে ঠাম্মি দরজা খুললে তেজকে বলে,আমাকে ক্ষমা করে দাও, তোমার জীবনটা আমি শেষ করে দিলাম। তখন তেজ বলে, সুধা খুব ভালো মেয়ে, আমি বিয়ের আগেই সব সত্যিটা জানতাম, সব জেনেই আমি বিয়ে করেছি।

ঠাম্মি তখন বলে, এই বাড়ির একটা নিয়ম নীতি আছে, ডিভোর্সিদের এই বাড়িতে কোন‌ও জায়গা নেই। তখন তেজ বলে তাহলে তো আমাকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে‌। অন্যদিকে তেজের মাও সুধাকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে, মেজ মা সুধাকে সাপোর্ট করে না। এরপর জ্যোৎস্না সুধাকে ঘরের বাইরে বার করে ছিটকিনি আটকে দেয়।

সুধা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে আর বলে, মিস্টার বসু মল্লিককে আমি কথা দিয়েছি এই বাড়ি থেকে আমি বেরোবো না। যত রাত্রি হোক না কেন আমি বসু মল্লিকের সাথে কথা বলে তারপর যাবো। এরপর সুধা তেজকে বলে,আমি চলে যাবো। এখানে থাকবো না। তখন তেজ বলে, আপনি ঠাম্মিকে বদলে দিন আমি আপনার পাশে আছি। এই বাড়ি থেকেই আপনি এই চিন্তাধারার বদল ঘটাতে শুরু করুন। সুধা তখন ভরসা পায়।