এখন বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলোতে বসেছে বিনোদনের (Entertainment) হাট। আর সেখানেই একের পর এক নতুন নতুন সব গল্প নিয়ে হাজির হচ্ছে একাধিক ধারাবাহিক। দর্শকরা (Audience) ভেবেই উঠতে পারছেন না কোনটা ছেড়ে কোনটা দেখবেন।
এখন একটি ধারাবাহিকের টিকে থাকার জন্য টিআরপিতে জায়গা করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। টিআরপি না থাকলে খুব বেশি দিন সেই মেগার সম্প্রচার করে না চ্যানেল কর্তৃপক্ষ। এরই মাঝে পাওয়া গেলো আরও একটি নতুন ধারাবাহিকের আসার খবর। ধারাবাহিকের নাম চাওয়া পাওয়া।
কিছুদিন আগেই দর্শকদের জানানো হয়েছিল আয় তবে সহচরী এবং নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকের নায়ক ইন্দ্রনীল চ্যাটার্জি এবং জীবন সাথী ও ক্যানিং এর মিনু ধারাবাহিকের নায়িকা দিয়া বসু(Diya Basu)কে নিয়ে একটি হাই বাজেটের ধারাবাহিক আনছে সান বাংলা। ধারাবাহিকটি আসতে চলেছে চিত্রায়ন প্রোডাকশন হাউসের আন্ডারে।
View this post on Instagram
খুব তাড়াতাড়িই নাকি আসতে চলেছে এই ধারাবাহিকের প্রথম প্রোমো। এই ধারাবাহিকটির নামই প্রোডাকশন হাউজ দিয়েছে চাওয়া পাওয়া। তবে গল্পে এসেছে টুইস্ট। প্রথমে ইন্দ্রনীলকে নায়ক হিসেবে নেবার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে চ্যানেল কর্তৃপক্ষ। তাহলে এখন প্রশ্ন উঠছে কে হতে চলেছে চাওয়া পাওয়ার নায়ক?
কিন্তু পরবর্তীতে ইন্দ্রনীলকে বাতিল করে প্রোডাকশন হাউজ নায়ক হিসেবে নির্বাচন করেছেন শুভ্রজিৎ সাহা(Subhrojit Saha)কে। শুভ্রজিত সাহার নয়ন তারা সান বাংলার একটি হিট ধারাবাহিক ছিল প্রায় দুই বছরের বেশি সময় চলেছিল এই মেগা। তাই আর দোনোমনো না করে চাওয়া পাওয়া ধারাবাহিকের নায়ক হিসেবে তাকেই নির্বাচন করা হয়েছে।
View this post on Instagram





