স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ (Shubho Bibaho)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় সোনামনি সাহা (Sonamoni Saha) এবং হানি বাফনার (Honey Bafna) রসায়ন ভীষণ পছন্দ করছেন দর্শকরা। দিনে দিনে জমে উঠছে সুধা তেজের কেমিস্ট্রি। একের পর এক বাধা পেরিয়ে আরও দৃঢ় হচ্ছে দুজনের সম্পর্ক।
তবে বর্তমানে সুধাকে একটি কঠিন দায়িত্ব দিয়েছেন ঠাম্মি। খুঁজে বের করতে হবে ফন্টে আর কাতলাকে। তাও আবার ২৪ ঘণ্টার মধ্যেই। ঠাম্মির শর্ত শুনে চমকে যায় সবাই। কিন্তু ঠাম্মির কথায় ভয় পেয়ে পিছিয়ে যায়নি তার বড় নাত বউমা। বরং ঠাম্মিকে সুধা কথা দেয় সে নির্ধারিত সময়ের মধ্যেই ঠাম্মিকে তার প্রিয় উপহারটি দেবে। এরপরই সুধা জানতে পারে দোয়েলের সঙ্গে যোগাযোগ করেছেন ফন্টের। সেকথা ঝিনুককে জানাতেই নতুন ফন্দি আঁটে সে।
শুভ বিবাহ আজকের পর্ব ১লা সেপ্টেম্বর (Shubho Bibaho Today 1st September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে দোয়েলকে ফাঁ’দে ফেলার জন্য নতুন ফন্দি এঁটেছে ঝিনুক। আর তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তার দাদা। রাত্রি হতেই ঝিনুক বলে তাদের সকলের জীবনটাই বড্ড ফ্যাকাশে হয়ে পড়েছে। তারাও যদি বড় লোক হত থাকলে বড় লোকেদের মতো তারাও পার্টি করতে পারত। ঝিনুকের কথা শুনেই পার্টির দায়িত্ব কাঁধে তুলে নেয় দোয়েল। বের করে নিয়ে আসে মাদ’কদ্রব্য।
আরো পড়ুন: অবশেষে দীপাকে খুঁজে পেলেন লাবণ্য! ছেলে বউমার সম্পর্ক কি ঠিক করতে পারবেন শাশুড়ি মা?
আর সেইসব খেয়েই নেশা হয়ে যায় দোয়েলের। দোয়েলকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে তার ফোন নিয়ে নেয় ঝিনুক। দোয়েলের ফোন ঘেঁটে সে জানতে পারে ফন্টের সঙ্গে অনবরত যোগাযোগ কেড়েছে দোয়েল। দোয়েলকে ফাঁসিয়ে সুধার ব্যাপারেও অনেক কিছু জেনে নিয়েছে কাতলা আর ফন্টে। এরপরই সুধাকে ফোন করে ঝিনুক। সুধার কথা মতো একটি ম্যাসেজ ফন্টেকে পাঠায় ঝিনুক। সঙ্গে সঙ্গেই উত্তর দেয় ফন্টে। সে জানিয়ে দেয় সে এখন কোথায় লুকিয়ে আছে। সবটা জেনে সুধাকে বলে দেয় ঝিনুক।
ফন্টেকে ধরে ফেলল সুধা
বোনের সঙ্গে কথা বলে ঠাম্মির জন্মদিনের আয়োজন শুরু করে সুধা। সকলে মিলে সাজিয়ে দেয় বসার ঘরটা। সুধাকে না দেখে নীচে নেমে আসে তেজ। আর সবটা দেখেই চমকে যায় সে। যদিও একটা ভয় ডানা বাঁধে তার মনে। ফন্টে যদি ঠাম্মিকে সবটা বলে দেয় তখন? কি হবে তখন? এটা ভেবেই চিন্তা করতে থাকে তেজ। পরেরদিন সব কিছু দেখে চমকে যায় ঠাম্মি। তবে সুধা ঠাম্মিকে বলে তার জন্য রয়েছে একটি বিরাট উপহার। তবে কি ফন্টে আর কাতলাকে ধরে ফেলেছে সুধা? ফন্টে কি বলে দেবে সত্যিটা? কিন্তু তারপর! তবে কি ভেঙে যাবে সুধা আর তেজের সংসার? জানা যাবে আসন্ন পর্বে।





