ছেলের সাহস দেখে গর্বিত বিনায়ক! টাকার জন্য অন্য পথ বেছে নিল দুর্জয়ের জামাইবাবু! ধামাকা পর্ব আসন্ন

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছে তোমাদের রানী (Tomader Rani)। প্রত্যেক সপ্তাহে স্লট জিতে টিআরপিতে নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। এই মেগার গল্পও বেশ আকর্ষণীয়। এই ধারাবাহিকে নায়ক দেখা যাচ্ছে অর্কপ্রভ রায়কে এবং নায়িকা হিসেবে রয়েছেন অভিকা মালাকার (Avika Malakar)। নায়ক নায়িকার জুটিকে বেশ পছন্দ করছেন দর্শক মহল।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সন্তান এবং পড়াশোনা দুটো দিক সামলে সংসার করে সুখের শান্তিতে থাকতে চায় ধারাবাহিকের নায়িকা রানী। কিন্তু তার এই সুখের পথে কাঁটা হয়ে বারবার চলে আসে অনেক মানুষ। আর প্রত্যেকবার সেই কাঁটা সরিয়ে আবার নিজেকে দাঁড় করায় রানী। শুধু নিজের নয় পাশাপাশি বাড়ির প্রত্যেকের সমানভাবে খেয়াল রাখার চেষ্টা করে সে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দুর্জয় এর পরিবারের প্রত্যেকের দুর্জয় এবং রানীকে নিয়ে প্রচন্ড চিন্তা করতে থাকে। ছেলে এবং ছেলের বউ দুজনকেই ভীষণ ভালোবাসে গোটা পরিবার। কিছুদিনের মধ্যেই সবার মন জয় করে নিয়ে সবার ভালোবাসার পাত্রী হয়ে উঠেছে নায়িকা রানী। তাই এদের দুজনকে চোখের আড়াল হতে দেয় না তারা। ইতিমধ্যেই তাদের জীবনে ঝড়ের অভাব নেই তার উপর আবার নতুন করে কোন বিপদ এলেই ভয় পেয়ে যায় তারা। চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাওয়ার বিনায়কের।

অন্যদিকে ছেলেটা কোথায় আছে কি করছে সেই নিয়ে চিন্তা করতে করতে একেবারে অসুস্থ হয়ে পড়েছে শুক্লা। তার মধ্যে রানীর শরীর ভালো না সে মা হতে চলেছে আর এমন অবস্থায় মেয়েটা কোথায় রয়েছে সেটার কোন খোঁজ নেই। রানীর ফোনটা সুইচড অফ। কি করবে কিছুই বুঝে উঠতে পারেনা গোটা পরিবার আর ঠিক এমন সময় সেখানে এসে হাজির হয় রানী আর দুর্জয়। দুজনকে দেখে ধরে প্রাণ ফেরে প্রত্যেকের। এত দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে দুর্জয় বলে, যে ফ্লাইওভারটা ভেঙ্গে গিয়েছিল সেখানে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল আর তাদেরকেই চিকিৎসা করছিল দুর্জয়।

অন্যদিকে রানী দুর্জয়ের বিপদ দেখলে চুপ করে থাকার মেয়ে নয় তাই রানীও সেখানেই ছিল। রানীর শরীরটা খারাপ হয়ে গিয়েছিল প্রায় মাথা ঘুরে পড়েই যাচ্ছিল এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় শুক্লা। রানী বলে সে তার সন্তানের বাবাকে কখনো বিপদে ফেলে আসতে পারবে না। এদিকে ডাকার জন্য উতোলা হয়ে ওঠে দুর্জয় এর জামাইবাবু। সে বারবার তার স্ত্রীকে বলে, কোনভাবে ওই টাকাটা যেন তাকে জোগাড় করে দেয় সে। ওটা হলেই সে ঘুরে দাঁড়াতে পারবে। নইলে অনেক বড় সমস্যা হয়ে যাবে।