দীপার প্রতি সূর্যের অবহেলা দেখে বিরক্ত রুপা, দীপা মেনে নিলেও এবার মায়ের পাশে রুপা, মায়ের সম্মান ফিরিয়ে দেবে সে

স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকে দীপা-সূর্যর ভুল বোঝাবুঝি কিছুতেই মিটছে না। বরং মিশকার ষড়যন্ত্রের জ্বালে আরও জড়িয়ে যাচ্ছেন তাঁরা। কবে মিল হবে, দু’জনের…এবার অপেক্ষার বাঁধ ভাঙছে দর্শকদের । টিআরপি তালিকায় এক নম্বরে থাকলেও ধারাবাহিকের একই ট্র্যাক একঘেয়ে উঠছে।

সেই একই ভুল বোঝা বুঝি আর প্রতিদিন কিছু না কিছুতে বাবার অভাবে রুপার এমন কষ্ট আর দেখতে পারছেন না দর্শকরাও। তারা চান খুব তাড়াতাড়ি এসবের যেন একটা সুরাহা হয়। এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো দর্শকদের আরও হতাশ করল। কিছু দিন আগেই একটি প্রোমোতে দেখা গিয়েছে দীপার পরিবর্তে সোনার জন্য এবার নতুন মা আনছে সূর্য।

উল্লেখ্য, টিআরপি তালিকায় ২০ সপ্তাহের বেশি প্রথমে রয়েছে অনুরাগের ছোঁয়া। যা সত্যি একটি বড়ো অ্যাচিভমেন্ট। মাঝে একবার-দু’বার দ্বিতীয়তে নেমে গেলেও ফের উপরে উঠে আসে সূর্য-দীপা। তবে, এবার গল্প ‘একঘেয়ে’ হয়ে যাচ্ছে দর্শকদের, টিআরপিতে এক নম্বর তাঁরা ধরে রাখতে পারবেন কি না, তা সময়ই বলবে ।

এ দিনের পর্বে দেখা গেল উর্মির ছেলের জন্য সোনার গয়না কিনতে একটি বড়ো সোনার দোকানে এসেছে সূর্য। অদ্ভুতভাবে ঐদিন ঠিক ওই সময়ে দীপা আর রুপাও এসেছিল উর্মির ছেলের জন্য কিছু নিতে, সূর্য আর সোনাকে দোকানে ঢুকতে দেখে একটু আড়াল হয়ে যায় রুপা। সেখানে সূর্যর অনেকগুলি জিনিস পছন্দ হয়ে যায়, দুটি মোটা সোনার চেইন একটি বালা দেখামাত্রই পছন্দ করে কিনে ফেলে সূর্য। ঠিক সেই সময় সোনার আরও একটি হার খুব পছন্দ হয়। তবে সেটি তুলনামূলক সরু।

সে সূর্যের কাছে বায়না করতে থাকে আর ঠিক সেই সময় রুপা আড়াল থেকে বেরিয়ে এসে হারটা হাতে নিয়ে বলে এটা আমার মা পছন্দ করে রেখে গেছে। তখন সূর্য আর সোনা দেখতে পায় রুপা একটু দূরে আরো কিছু গয়না দেখছে। যখন সূর্য সোনার হার দুটো কিনছিল তখন রুপার মনে হচ্ছিল তার বাবার কত কিছুই না আছে তবুও আজ তার মাকে এত কষ্ট করতে হচ্ছে। এই ভেবে ভীষণ রাগ হচ্ছিল রুপার। আর সেটাই স্বাভাবিক। দর্শকদের মতে এইবার সূর্যের বোঝা উচিত আসল সত্যি কোনটা। নইলে যে খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকের টিআরপি একেবারে তলানিতে ঠেকতে চলেছে তার ইঙ্গিত দিয়েই দিচ্ছেন দর্শকরা।