স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। দীর্ঘ দুই বছর ধরে দর্শকদের আনন্দ দিয়ে আসছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের প্রধান কেন্দ্র বিন্দু হলো নায়ক নায়িকার দুই সন্তান সোনা এবং রুপা। এই দুই শিশুর জীবনকে ঘিরেই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের প্লট।
নিজের মেয়ে ছাড়া কোনদিনই কারো ভালো চায়নি উর্মির মা এবং দিদা অর্থাৎ দীপার সৎ মা। আবারো সুযোগ বুঝে সোনার মন বিষিয়ে দিল রত্না দেবী। বাগান ঘোরানোর নাম করে সোনাকে আলাদা করে সরিয়ে নিয়ে যায় রত্না দেবী। সন্দেহ হয় উর্মির। উর্মি জয়কে বলে ওদেরকে চোখে চোখে রাখতে। বেশ খানিকক্ষণ সেখানে থেকেও তেমন কিছুই দেখতে পায় না জয়। তাই উর্মি বৃথাই এত চিন্তা করছে এই ভেবে ঘরে ফিরে যায় সে।
এটারই সুযোগ খুঁজছিলেন রত্নাদেবী। সোনাকে একা পেয়ে প্ল্যান মাফিক কাজ করতে শুরু করে দেয় দীপার সৎ মা। রত্ন দেবী সোনাকে বলে তোর কত কষ্ট তাই না? সোনা বলে কই আমার তো কোন কষ্ট নেই। তখন রত্নাদেবী বলেন আছে তো তোর তো কেউ নেই। শুনে শুনে অবাক হয়ে যায় সে তখন বলে কোথায় কেউ নেই আমার তো বাবা আছে দিদি ভাই দাদু ভাই আছে কাকা কাকি আছে। রত্ন দিবি বলে ওরা কেউ তোর নিজের লোক নয়।
তোর বাবা তোকে কুড়িয়ে এনেছে আর তোর মা তোকে ছেড়ে চলে গেছে। এই বাড়িতে কাউকে দেখেছিস তোর মতন দেখতে। তখন সোনা খুব ভয় পেয়ে যায় আর কষ্টে কেঁদে ওঠে। উর্মি সেখানে পৌঁছে যায় এবং বুঝতে পারে তার মাই কিছু করেছে যার জন্য সোনা কাঁদতে শুরু করেছে। কিন্তু কিন্তু রত্না দেবী অস্বীকার করে সবটাই।
অন্যদিকে সূর্য দীপাকে বলে যদি তুমি রুপাকে ছেড়ে দাও আমি ওকে ফিরিয়ে নেব। দীপা তখন বলে রুপা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি রুপার মা আর আমি ওর বাবা। সূর্য দীপাকে বোঝানোর চেষ্টা করে ওইটুকু মেয়ে কষ্ট পায় আমাকে ছাড়া আর আমি তোমাকে মেনে নিতে পারব না, কারণ তার পরে যখন আমাদের মধ্যে আবার সমস্যা হবে তখন আবার কিভাবে সবটা সামলাবো? তাই ফিরিয়ে নেওয়ার হলে শুধু রুপাকেই ফিরিয়ে নেবে সূর্য। তখন সেখানে আসে রুপা আর ডাক্তার বাবুকে বলে তোমাকে আর কিচ্ছু বলতে হবে না তুমি আর কখনো রুপার কাছে আসবে না রুপার তোমাকে পছন্দ নয়। এই বলে নিজের মাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সূর্য আবারও ভুল বুঝে দীপাকে সে ভাবে একটা বাচ্চা মেয়ের মন কিভাবে বিষিয়ে দিয়েছে দীপা। রুপা সমস্ত সত্যিটা জেনে কষ্ট পাচ্ছে আর সোনা এতদিন ধরে জেনে আসা সত্যি টাকে মিথ্যে জেনে কষ্ট পাচ্ছে।





