স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দর্শকদের মতে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান এবং একমাত্র ভিলেন মিশকা (Miska) অর্থাৎ অহনা দত্ত। এই মুহূর্তে সূর্যকে (Surjo) নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে দীপা (Deepa)।
এ দিনের পর্বে দেখা যায় এনজিও থেকে আসা মহিলাদের এবং প্রেসকে দীপা বলে সে দুই দিনের সময় চায় আর তার মধ্যেই সমস্ত সত্যি সবার সামনে প্রমাণ করে দেবে সে। আর সেই মত অক্ষরে অক্ষরে নিজের কথা পালন করল দীপা।
তবরার সাথে প্ল্যান করে লাইভ ভিডিওতে সবটা ফাঁস করলো সে। মিশকার সামনে গিয়ে দীপা নকল ডিভোর্স পেপার দেখিয়ে তাকে বিশ্বাস করায় যে সূর্যের জীবন থেকে সরে যাচ্ছে দীপা। আর এই দেখে উত্তেজনার বসে সমস্ত সত্যি কথা দীপার সামনে বলে বসে সে।
সবটাই দর্শকরা লাইভ দেখতে পারছিলেন। এই সমস্ত কান্ড দেখে ভীষণ রেগে যায় প্রত্যেকে। যে মহিলা এনজিওর তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মিশকার দিকে সে অব্দি এসে মিশকাকে বলে এমনটা আবারো হলে এবার পুলিশ আসবে।
আরও পড়ুনঃ দেবী পক্ষের প্রারম্ভকে সুন্দর করে তুলতে জলসা আনছে ‘ইয়া দেবী সর্বভূতেষু’…
এইবার মা হওয়ার রহস্য খুঁজে বার করতে দীপা তবলার সঙ্গে আলোচনায় বসে। তবলা বলে কেউ যদি ছদ্মবেশে মিশকার গতিবিধির উপর নজর রাখে তাহলে হয়তো সবটা জানা যেতে পারে। তাই সূর্যকে মেয়ের ছদ্মবেশ দিল দীপা। সূর্য প্রথমে রাজি না হলেও পরে সেটা মেনে নেয় এবং যায় মিশকার কাছে। আর তারপর মিশকার কাছাকাছি থেকে তার সাথে সেই ডক্টরের সমস্ত কথোপকথন শুনে নেয়। যদি সত্যিই এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?
View this post on Instagram





