এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলির মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সব সময় সেরার সেরা হয়ে আসছে স্টার জলসা চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। প্রতি সপ্তাহে চ্যানেল তথা টিআরপি টপার হয় এই ধারাবাহিক।
যারা ধারাবাহিকটির নিয়মিত দর্শক তারা জানেন এই মুহূর্তে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা অর্থাৎ সূর্য এবং দীপার মধ্যে চলছে চরম বিবাদ। আর এই বিবাদের মুখে পড়ে তছনছ হয়ে যাচ্ছে দুটো ছোট ফুটফুটে বাচ্চার জীবন। কিন্তু তারপরেও কিছুতেই কমছে না তাদের মধ্যকার দূরত্ব। যতদিন যাচ্ছে আরো দূরে সরে যাচ্ছে দুজনে দুজনার থেকে।
এরই মাঝে সোনার অনিষ্ট করার লক্ষ্যে দীপার সৎ মা রচনা দেবী, এটি নোংরা খেলা খেলেন সোনার সাথে। তিনি আঘাত করার জন্য ইচ্ছাকৃতভাবে সোনাকে বলেন সোনা কুড়িয়ে পাওয়া সন্তান। সে এই বাড়ির কেউ হয় না তাকে তার মা ফেলে দিয়েছিল সূর্য তাকে কুড়িয়ে এনেছে, সে অনাথ। আর এটা শোনার পর ভিতরে ভিতরে ছারখার হয়ে যায় সোনা।
এই কথাগুলো কোনভাবেই সহ্য করতে পারেনি সোনা তাই রাতারাতি পাল্টে যায় তার ব্যবহার। ক্রমাগত সোনা দুর ব্যবহার করতে থাকে সূর্যের সাথে। বারবার সে চলে যেতে চায় বাড়ি ছেড়ে। সূর্য আর কোনো দিশা খুঁজে পায় না। তার সর্বস্বই সোনা। সোনা এভাবে দূরে ঠেলে দেওয়ার, সূর্যের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ডাক্তারবাবু কি এমন ভাবে কষ্ট পেতে দেখে দীপার ভীষণ খারাপ লাগে।
কারোর কথাতেই যখন সোনা কিছু বলতে চায় না তখন দীপা এগিয়ে আসে তার কাছে। দীপা সোনাকে জিজ্ঞাসা করে এসব কথা তাকে কে বলেছে আর তখন সোনা সবটা জানিয়ে দেয়। বলে দেয় কাকিয়ার মা তাকে এসব বলেছে। এই কথা শুনে রাগে জ্বলে ওঠে লাবণ্য। সূর্য নিজের ভুল বুঝতে পারে। সত্যি যদি সোনা এভাবেই আসল অপরাধীর নাম সবাইকে জানিয়ে দেয়, যদি সত্যিই সূর্য নিজের ভুল বুঝতে পারে তাহলে কেমন লাগবে দর্শকদের?





