বর্তমানে দাঁড়িয়ে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। বর্তমানে ধারাবাহিকের প্রতিটি পর্বে চলছে টানটান উত্তেজনা। প্রায় প্রতি সপ্তাহেই টপার হচ্ছে এই মেগা। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। বহুদিন পর সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে সুখ-শান্তি।
এতদিন মিশকা নামের অন্ধকার ছায়া অতিষ্ট করে তুলেছিল দীপা সূর্যসহ তাদের গোটা পরিবারের জীবন। অনেক কষ্টে দীপার বুদ্ধিতে সেই ছায়া থেকে মুক্তি পেয়েছে তারা। যদিও দর্শকরা বুঝতেই পারছেন যে এই মুক্তি সাময়িক। খুব তাড়াতাড়ি আবার নতুন কোন বড়সড়ো কাণ্ড ঘটাতে ফিরে আসবে মিশকা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, প্রায় বহুবছর পর দীপা আর সূর্য একসাথে সেই পুরনো জায়গায় আসে যেখানে তারা তাদের জীবনের একদম প্রথমে এসেছিল। সেই পুরনো মুহূর্তগুলো মনে করতে করতে তারা তাদের বর্তমান সময়টাকে উপভোগ করতে থাকে। বহুদিন পর সূর্য আর দীপাকে এইভাবে একসাথে সময় কাটাতে দেখল দর্শকমহল।
অন্যদিকে বাড়িতে পুজোর শপিং নিয়ে হইচই পড়ে গিয়েছে। সবাই এইবারের পুজোটা নিয়ে ভীষণ আনন্দিত। এর মাঝেই লাবণ্য সবাইকে চমকে দিয়ে এক অনেক বড় দায়িত্ব দিল দীপাকে। গোটা সেনগুপ্ত পরিবারের চাবি দীপার হাতে তুলে দিল সে। তবে দীপা একা একা কিছু নিতে শেখেনি তাই উর্মিকেও তার সাথে নিয়ে নিল।
এরপরেই বহু বছর বাদে ফের সেনগুপ্ত বাড়িতে ঢুকলো দুর্গা প্রতিমা। সবাই মায়ের আগমনে ভীষণ খুশি। সেই পুরনো আমেজ ফিরে এলো সেনগুপ্ত পরিবারে। অন্যদিকে মিশকা জেলে বসে বসেই শম্পা অর্থাৎ সেই কনস্টেবলকে ব্ল্যাকমেল করে তাকে কাজে লাগিয়ে আর কোন কোন উপায় সূর্যের ক্ষতি করা যায় সেই ফন্দি আঁটছে। এত সহজে সে সুখে থাকতে দেবে না সূর্য দীপাকে।





