প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এখনো অব্দি, নিজেকে প্রথম দশের মধ্যে ধরে রেখেছে এই ধারাবাহিকটি। সবথেকে আকর্ষণীয় চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে ধারাবাহিকের নায়িকা দীপা এবং নায়ক সূর্য। তাদের জুটি ভীষণ পছন্দ করেন দর্শক মহল। তবে বর্তমানে গল্পের মান অনেকটাই নিম্নগামী হয়েছে।
গল্পের গরু যে সত্যি গাছে চড়ে সেটা বুঝিয়ে দিয়েছে অনুরাগের ছোঁয়া। শুরুর মতন আর সেই মাধুর্য খুঁজে পাওয়া যায় না এই ধারাবাহিকের পর্দায়। সবটাই কেমন যেন অলিখ বলে মনে হয় দর্শকদের। ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব দেখার পর দর্শকরা ভাবেন, আদৌ এটা সম্ভব? এমনটাও হতে পারে? বাস্তবে যেটা কখনোই কল্পনা করা যায় না কল্পনায় সেটা করে দেখালো অনুরাগের ছোঁয়া। তবে এই ডাক্তারি নিয়ে ছেলে খেলাটা খুব একটা ভালো চোখে দেখছে না দর্শক মহল।
বর্তমান গল্প অনুযায়ী, সূর্য নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে এবং নিজের কলেজ জীবনে ফিরে গিয়েছে। সূর্যকে চোখে চোখে রাখতে এবং সব সময় তার আশেপাশে থাকার জন্য ডাক্তারি পড়তে ভর্তি হয়েছে দীপা। তারা কিভাবে পড়াশোনা করছে এবং কিভাবে নিজের আগামী জীবনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেটাই দেখানো হচ্ছে এই ধারাবাহিকের বর্তমান পর্বগুলিতে। ধীরে ধীরে কেমন যেন হাস্যকৌতুকের বিষয় হয়ে উঠছে অনুরাগের ছোঁয়া।
বেশ কিছুদিন ধরে চলা ধারাবাহিকের পর্ব গুলিতে দেখা যায়, ডাক্তারি পড়তে গিয়ে অদ্ভুত অদ্ভুত কান্ড ঘটছে দীপা আর সূর্যের সাথে। কোন কলেজে এমনটা হয় সেটা জানা নেই দর্শকদের। দর্শকদের মতে, ডাক্তারি বেশ কঠিন একটা অধ্যাবসায়। এই পড়াশোনা করতে গেলে সাধনার প্রয়োজন হয়। কঠিন পরিশ্রম করে তবেই এই পরীক্ষায় পাশ করা যায় এবং একজন সকল ডাক্তার হওয়া যায়। কিন্তু এদিকে পড়াশোনার পরিবর্তে বাদবাকি আর সবকিছুই করে ফেলছে সূর্য দীপা।
আরো পড়ুন ২৯ দিনের কোমা, মুছে গেলো সব স্মৃতি, সব ভুলে গেলেন নায়িকা
এভাবে ডাক্তারি পড়া হয় নাকি?
থেকে থেকে দীপার হোঁচট খেয়ে সূর্যের গায়ে পড়া, দীপাকে দেখে সূর্যের প্রেমে পড়া, সূর্যকে অন্য মেয়েদের সাথে ডেকে দীপার ঈর্ষান্বিত হয়ে পড়া সবই চলছে শুধু ডাক্তার হওয়ার পড়াশোনাটা পিছিয়ে রয়েছে। এরাই আবার কিছুদিন পরে বড় বড় নামকরা ডাক্তার হয়ে যাবে। এদিকে পড়াশুনোর বালাই নেই। এই নিয়েই বেশ কিছু দর্শক ধারাবাহিকটির প্রতি বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। তাদের মতে ধারাবাহিক সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে। এমন একটি গুরুত্বপূর্ণ পড়াশোনা এবং পেশায় যদি এমন সব বিষয় অত্যাধিক পরিমাণে দেখানো হয় তাহলে তা বাস্তবের শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে পারে।





