সূর্যর জন্য সোনা রুপার উপর চরম বিপদ! বাবার মূর্খামির শিকার দুই ছোট্ট মেয়ে

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। শুরু থেকেই এই ধারাবাহিক টিআরপিতে (TRP) একেবারে শীর্ষ স্থান দখল করেছিল।

চলতি সপ্তাহে ঘটে ছন্দপতন। তবে ভক্তদের ধারণা খুব তাড়াতাড়ি আবারো নিজের স্থানে ফিরে আসবে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের এখন মধ্যমণি হয়ে উঠেছে দীপা আর সূর্যর জমজ সন্তান সোনা রুপা। তাদেরকে কেন্দ্র করেই আপতিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

দীপার উপর রাগে অভিমানে অন্ধ হয়ে গিয়েছে সূর্য। তাকে শাস্তি দিতে সোনা আর রুপাকে নিয়ে আলাদা হয়ে যায় সূর্য। সে ভেবেছিল দীপার থেকে তার দুই মেয়েকে আলাদা করে দীপাকে শাস্তি দেবে সে। সূর্যের মধ্যে দীপা তার জীবনটা এলোমেলো করে দিয়েছে। এইবার দীপার থেকে সব কেড়ে নিয়ে নিজের জীবন সাজাতে ব্যস্ত সূর্য। সূর্য ভেবেছিল এভাবে তারা ভালো থাকবে কিন্তু সেটা আর সম্ভব হলো না।

সূর্যের অসাবধানতায় সোনা রুপার জীবনে ঘোর বিপদ

হাসপাতালেই গোটা দিনটা কাটছে সূর্যর। চিকিৎসা করতে করতে সোনা রুপার উপর নজর দেওয়ার সময় হয়ে উঠছে না তার। সোনা রুপার দেখভালের জন্য যে কেয়ারটেকার রয়েছে সেও একেবারেই অকর্মা। মনে মনে সোনা রুপার জন্য চিন্তা করলেও আদতে তাদের তেমন খেয়াল রাখতে পারে না সূর্য। কেবল নিজের যেদের বসে দুটো বাচ্চার থেকে তাদের মাকে কেড়ে নিল সে।

বাবা হিসেবে ব্যর্থ সূর্য

এদিনের পর্বে দেখা যায় একা একা রান্না করতে গিয়ে হাত কেটে ফেলে রুপা। অন্যদিকে তাদের জালানো মোমবাতিতে আগুন লেগে যায় গোটা ঘরে। একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে সোনা রুপা। এটাই কি তাদের প্রাপ্য? সূর্য চাইলেই পারতো তাদের একটা সুন্দর জীবন দিতে। কিন্তু নিজের আত্ম সন্তুষ্টির জন্য বাচ্চা দুটোর সোনালী শৈশবকে, মাটিতে মিশিয়ে দিচ্ছে সূর্য। দীপার থেকে দূরে চলে গিয়ে ভালো নেই সোনা রুপা আর এখন তো তাদের উপর নেমে আসছে একের পর এক সংকট যার জন্য দায়ী একমাত্র সূর্য।