স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি অনেকটা পড়ে গিয়েছে। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। আলাদা হয়ে গেল নায়ক নায়িকা।
ধারাবাহিক পর্বে দেখা যায়, মিশকার এক অভিভাবক এসে লাবণ্যকে বলে, যদি দীপা এই বাড়িতে থাকে তাহলে সে মিশকা আর তার সন্তানকে নিয়ে চলে যাবে। যদি লাবণ্য সেটা না চায় তাহলে যেন তার আনা ডিভোর্স পেপারে সূর্য আর দীপা সই করে দেয়। শেষমেষ লাবণ্য তাতে রাজি হয়ে যায়।
লাবণ্য সূর্যকে বোঝায়। প্রথমে রাজি হতে না চাইলেও পরে সে সই করতে রাজি হয়ে যায়। তারপর সে ডিভোর্স পেপারে সই করে দেয়। আর এটা দেখে অবাক হয়ে যায় দীপা। সূর্য এটা কেন করলো এই প্রশ্ন বারবার করতে থাকায় সূর্য কষ্টে যন্ত্রণায় দীপার হাত ছাড়িয়ে চলে যায়। দীপা বুঝতে পারে এই বাড়িতে তার দিন ফুরিয়েছে।
এরপর দীপাও কাগজের সই করে দেয়। তখন সেই বাড়িতে চলে আসে দীপার সৎ মা এবং তার বাবা। সই করার পরে সূর্য আর দীপা একে অপরের দিকে তাকিয়ে থাকে। মিশকা বুঝতে পারে এভাবে চলতে থাকলে সূর্য ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলতে পারে তাই ঘরে গিয়ে নিজের ছেলেকে ব্যবহার করে সূর্যকে ডেকে আনে তার কাছে।
অন্যদিকে রত্না দেবী আর দীপার বাবা সোনা রুপা দীপা উর্মি দ্বীপ সবাইকে নিয়ে নিজের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তার পাশাপাশি জয়ও বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবদিক থেকে অসহায় হয়ে পড়ে লাবণ্য। সে কেন এমনটা করেছে সেটা কাউকে বোঝাতে পারছে না সে। অবশেষে জিতে গেল মিশকা।





