সেরার তালিকা থেকে বাদ পরল অনুরাগের ছোঁয়া! এইবার নিজেই তার কারণ দর্শকদের খুলে বললেন নায়ক সূর্য!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। যত দিন যাচ্ছে ক্রমশ পড়ে যাচ্ছে এই ধারাবাহিকের টিআরপি।

জি বাংলার মিঠাই (Mithai) ধারাবাহিকের পর টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। ১১ মাস টানা টিআরপি টপার ছিল অনুরাগের ছোঁয়া যা মুখের কথা নয়। কিন্তু তারপরে হঠাৎ করেই পড়ে গেছে টিআরপি।

এতদিন এত সুন্দর ভাবে পরিচালনার পর হঠাৎ এত খারাপ অবস্থার কারণ ভেবে পাচ্ছেন না ধারাবাহিকের ভক্তরা। বিগত দুই থেকে তিন সপ্তাহ চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকার পর চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রথম পাঁচ থেকে ছিটকে গেল এই মেগা।

এইবার মুখ খুললেন ধারাবাহিকের নায়ক সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত। হঠাৎ ধারাবাহিকের এমন টিআরপি পতনের কারণ নিজের মুখে বললেন তিনি। ধারাবাহিকের এমন অবস্থা দেখে এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় তার সঙ্গে। আর সেখানেই তিনি বেশ কিছু তথ্য জানান দর্শকদের।

দিব্যজ্যোতি বলেন, “টিআরপির ওঠা পড়া একটি ধারাবাহিকের অঙ্গ। আমি এই বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামাই না। আগে যখন অনুরাগের ছোঁয়া টপে ছিল তখনও মাথা ঘামাতাম না। আর এখনও বিশেষ কিছু যায় আসে না। আমাদের শুধু ভালো করে কাজ করে যেতে হবে।” এই কঠিন প্রতিযোগিতার মাঝে আবার কি কখনো নিজের স্থান ফিরে পাবে অনুরাগের ছোঁয়া?