ইরাকে নিয়ে পাকাপাকি ভাবে সেনগুপ্ত বাড়িতে চলে এলো সূর্য! অর্জুনের হাত ধরে বেরিয়ে গেলো দীপা!

লজ্জা দিনা ভয় সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকের নায়ক সূর্য। ঠিক ভুল না ভেবেই ভালো মন্দ বিচার না করেই ইগোর বসে এতদিন ধরে অনেক অন্যায় করে এসেছে সূর্য। আরো একবার তারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে সে। তবে এইবার তার সিদ্ধান্ত শুনে রীতিমতো অবাক হয়ে গেল গোটা সেনগুপ্ত পরিবার।

বর্তমান গল্প অনুযায়ী, দীপা আর অর্জুন দুইজন মিলে সুন্দরভাবে দোল উৎসব আয়োজন করে। সেখানে প্রত্যেককে আমন্ত্রণ করেছিল তারা। সেই আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ছিল ইরা এবং তার স্বামী। কিন্তু দীপা জানত না ইরাকেই বিয়ে করেছে সূর্য। সেটা জানার পর ভীষণ অবাক হয় দীপা। সে আর এক মুহূর্তও তার মেয়েদের ওখানে রাখতে চায়নি। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে দীপা।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা এতো তাড়াতাড়ি ফিরে আসায় খুব রাগ করে সোনা রূপা। তারা আবার যাওয়ার জন্য বারবার বায়না করতে থাকে। রুপা বলে, সে আরো অনেকক্ষণ মজা করতে চায়। তাদের মা কেনো তাদের জোর করে নিয়ে এলো। এত প্রশ্ন শুনতে শুনতে দীপার মনে পড়ে যায় সূর্যের কথা। তার ডাক্তারবাবু কত বলদে দিয়েছে। সব মনে পড়তেই সোনা রুপার উপর চিৎকার করে ওঠে দীপা। তখন অর্জুন এসে তাকে সামলায় আর সোনা রুপার অভিমান ভাঙ্গানোর চেষ্টা করে। এসব দূর থেকে দেখে প্রবীর ভাবে দুই দিদি ভাইয়ের জন্য অর্জুনই সেরা বাবা।

অন্যদিকে ইরা সূর্যের ঘরে গিয়ে দেখে সে জুতো জামা না খুলেই শুয়ে পড়েছে। ইরা সূর্যের জুতো খুলে দিতে গেলে সূর্য ঘুম থেকে উঠে যায়। এরপর সে ইরাকে আবার মনে করিয়ে দেয় তার এসব দায়িত্ব পালন করার কোন দরকার নেই। কারণ এই বিয়েটার প্রতি তাদের কোন দায় নেই। সবটাই একটা দুর্ঘটনা মাত্র। সূর্য ইরাকে একটা সাহায্য করতে বলে, আর এই সাহায্যের বিনিময়ে সে কথা দেয়, যেখানে যেতে চাইবে সেখানেই তাকে পৌঁছে দেবে সূর্য। কিন্তু এরা এখন আর কোথাও যেতে চায় না। কারন সে এখন সংসার করার স্বপ্ন দেখছে।

আরও পড়ুন: নতুন ধারাবাহিকের মাধ্যমে পর্দায় ফিরছে ‘শ্রীময়ী’ খ্যাত জুটি!‌ জোর গুঞ্জন টলিপাড়ায়

ওইদিকে দীপার বাবা নিজের মধ্যে আর এই মিথ্যেটা চেপে রাখতে না পেরে সবটাই জানিয়ে দেয় রত্নাকে। নিজের মেয়ের জীবনের এই পরিহাস সম্পর্কে জেনে কান্নায় লুটিয়ে পড়ে তারা। এদিকে দেখা যায় সোনা রুপাকে খেতে দিয়েছে দীপা। বহুদিন পর পরিবারের প্রত্যেকে মান অভিমান ভুলে একসাথে খেতে বসেছে। এমন সময় একজন উকিল আসে। সে সূর্যের হয়ে একটি বার্তা নিয়ে এসেছে দীপার কাছে। সূর্য জানিয়েছে বিয়ে ভাঙার পর আরেকবার বিয়ে করে নিজের দ্বিতীয় স্বামীর সাথে দীপা এখানে থাকতে পারবে না। কারণ এই বাড়িতে সূর্য আর তার স্ত্রী ফিরে আসতে চলেছে। এই কথা শোনা মাত্রই দীপা সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয় আর ঠিক তখনই চলে আসে ইরা। তাকে দেখে ভীষণ রেগে যায় লাবণ্য।