সমস্ত মনোমালিন্য ভুলে স্বস্তিকার জন্মদিনে দিব্যজ্যোতির মিষ্টি শুভেচ্ছা, দুই বন্ধুকে একসাথে দেখে খুশি ভক্তরা

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ ভালো একটি অবস্থানে রয়েছে। ধারাবাহিকটি অন্যান্য সব ধারাবাহিকের থেকে অনেকটাই এগিয়ে অবস্থান করছে এর পিছনে অন্যতম কারণ হলো সূর্য আর দীপার সম্পর্ক।

অনস্ক্রিন হোক বা অফ স্ক্রীন তাদের দুজনের মাঝে যে সুন্দর সম্পর্ক বিদ্যমান সেটাই তাদের জুটিকে দর্শকদের কাছে জনপ্রিয় এবং সবথেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার একমাত্র চাবিকাঠি। যতই বাধা বিতর্ক রাগ অভিমান ঝগড়া ঝামেলা হোক না কেন অন স্ক্রিন তাদের মধ্যেকার ভালোবাসা এই ধারাবাহিকের প্রধান এবং একমাত্র ইউএসপি।

যে জুটিকে দর্শকরা অনস্ক্রিন দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের যদি অফ স্ক্রিনেও একসাথে দেখা যায় সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক বা ভালোবাসার, দর্শকদের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও অনেক বেশি বেড়ে যায়। সূর্য আর দীপার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দর্শকদের ভালো লাগার কারণ ছিল।

কিন্তু কিছুদিন আগেই তারা একে অপরকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দেন। এক সাক্ষাৎকারে সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি নিজেই স্বীকার করেন যে তাদের মধ্যে মনোমালিন্য চলছে। তাই দর্শকরাও বেশ আশাহত হয়েছিলেন এই বিষয়টা নিয়ে। তবে এবার সমস্ত ঝগড়াঝাটি ভুলে ফের একসাথে হলেন এই অভিনেতা-অভিনেত্রী।

স্বস্তিকাকে শুভকামনা জানালো দিব্যজ্যোতি

আজ দীপা অর্থাৎ স্বস্তিকার জন্মদিন। আর এই শুভ দিনেই সমস্ত ঝামেলা ঝগড়া ঝাটি মিটিয়ে আবারও বন্ধুত্বের দরজা খুলে দিলেন দিব্যজ্যোতি। অভিনেত্রীকে জন্মদিনের শুভকামনা জানিয়ে অভিনেতা তার সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেন এবং এর ক্যাপশনে লেখেন, “জন্মদিনের অনেক শুভকামনা রইল। আরো ৩৬৫ দিনের যাত্রা শুরু হল আর এই যাত্রা যেন শুভ হয়। জীবন যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে সেই উদ্দেশ্য যেন পূরণ হয়। শুভ জন্মদিন।” এই সমগ্র বিষয়টিতে ভীষণ খুশি দর্শক মহল।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)