আবার সূর্যর ব্রেনওয়াস করলো মিশকা! মেয়েদের কাস্টডি পেতে মুখোমুখি সূর্য দীপা, দীপার পাশে দাঁড়াবে অর্জুন!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। শেষ প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী অনেকটাই পিছিয়ে পড়েছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছে ধারাবাহিকের নায়ক সূর্য এবং নায়িকার দীপা। একটু খতিয়ে দেখলে এই সবকিছুর জন্য দায়ী দীপার প্রতি সূর্যের অবিশ্বাস। নিজের এত দোষ থাকা সত্ত্বেও সূর্য এখনো স্বার্থপর এর মত নিজেরটাই ভেবে চলেছে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, নিজের জীবনটা ঘেঁটে যাওয়ায় মিশকাকে দোষারোপ করতে থাকে সূর্য। তখন মিশকা সূর্যকে বলে, সে যদি চায় তাহলে সোনা রুপার কাস্টারি পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে। দীপার কোন ইনকাম সোর্স নেই তাই আইন তার পক্ষেই রয়েছে এই শুনে আরও একবার ভুল পথ অবলম্বন সূর্য।

অন্যদিকে দীপা যে উকিলের কাছে যাওয়ার কথা ভাবছিল সেই উকিল মারা যাওয়ায় বেশ চাপে পড়ে যায় সে। এর মাঝে উর্মি অর্জুনের কাছে গিয়ে সবটা খুলে বলে আর সাহায্য চায়। তখন অর্জুন উর্মিকে বলে সে দীপার পাশে আছে কিন্তু সে কখনো দীপার আত্মসম্মানে আঘাত করতে পারবে না তাই সামনাসামনি গিয়ে সরাসরি তাকে সাহায্য করতে পারবে না।

এদিকে সূর্যের বাবা সূর্যের এমন কাজ কারবার দেখে প্রচন্ড রেগে যায়। সে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে এবং সূর্যকে অনেকগুলো চড় মারে। সূর্যের বাবা প্রবীর তাকে বলে, সূর্য যা যা করেছে সেগুলো চরম অন্যায়। নোংরামো করেছে সে। আর এই সব কিছুর ফল ভুগতে হচ্ছে দীপা আর দুটো বাচ্চাকে। বাবার কথায় নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ে না সূর্য।