রাজের মুকুট উঠলো পঞ্চমীর মাথায়, অভিনেত্রী একাধারে সফল ইউটিউবার তিনি! সম্প্রতি ১ লাখ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হল…

জি বাংলা জনপ্রিয় নায়িকা এসেছিলেন স্টার জলসায় (Star Jalsh) শুরু করেছিল বৌমা একঘর ধারাবাহিক। কিন্তু আচমকাই অকাল মৃত্যু ঘটে এই ধারাবাহিকের। শুরুর পর থেকেই পড়তির দিকে ছিলে এই ধারাবাহিকের টিআরপি (TRP) । অবশেষে তিন মাসেই বন্ধ হয়ে যায় সিরিয়াল।

‘বৌমা একঘর’ ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) শুরু করেন তাঁর দ্বিতীয় ইনিংস। এমনিতেই তিনি জি বাংলার হিট নায়িকা। তবে স্টার জলসায় আসার পর চলল না অভিনেত্রীর ধারাবাহিক। মাত্র ৯০ দিনেই বন্ধ হয়ে গেল সুস্মিতার নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’(Bouma Ek ghor) । শুরুর পর থেকেই পড়তির দিকে ছিলে এই ধারাবাহিকের টিআরপি। অবশেষে অকাল মৃত্যু হল এই ধারাবাহিকের।

তবে বর্তমানে এক নতুন ধারাবাহিকের মাধ্যমে আবার বাজিমাত করছেন সুস্মিতা। শুরু হয়েছে সুস্মিতা দে এবং রাজদীপ গুপ্ত অভিনীত ধারাবাহিক ‘পঞ্চমী’। নাগদেবতা ও তার অলৌকিক ক্ষমতাই এই ধারাবাহিকের প্রেক্ষাপট। এই গল্প দর্শকের কাছে খুব একটা নতুন নয়, কিন্তু তাতেও জনপ্রিয়তায় যে খুব একটা ভাটা পড়েনি তা তাদের টিআরপি দেখলেই বোঝা যায়।

তবে যে আপনারা যদি মনে করে থাকেন তিনি শুধুমাত্রই একজন অভিনেত্রী তাহলে ভুল ভাবছেন। তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন তার পাশাপাশি তিনি একজন সফল ইউটিউবার। মাঝেমধ্যেই তাকে তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রিল ভিডিও শেয়ার করতে দেখা যেত। সম্প্রতি বেশ কিছু ভিডিওতে তিনি নিজে গান গেয়ে পোস্ট করেছেন ইউটিউবে। সেখানে সংগীতের ওপর তার দক্ষতার প্রমাণও পেয়েছেন দর্শকরা।

sushmita dey youtube silver play button

সম্প্রতি তার সেই ইউটিউব চ্যানেলে এবার ১ লক্ষ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হলো। যা দেখে আনন্দে আত্মহারা অভিনেত্রী। ইউটিউবের সিলভার প্লে বাটন নিয়ে অভিনেত্রী সুস্মিতা দের একটি ছবি সারা ফেলেছে দর্শকমহলে। কেবলমাত্র অভিনেত্রী নন তার পাশাপাশি খুশি তার ভক্তরাও।