কথার সেটে ভুত! সচোক্ষে প্রমাণ পেলো প্রত্যেকে! জানতে পেরে শিহরিত সুস্মিতা দে

কয়েকটা মাস হল স্টার জলসার (Star Jalsha) পর্দায় দাপিয়ে বেড়াচ্ছে কথা (Katha)। শুরুতেই বাজিমাত করেছে এই ধারাবাহিক।টিআরপিতে প্রথম পাঁচে জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে এটি। এই ধারাবাহিকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো নায়ক নায়িকার জুটি। তাদের মধ্যকার সুন্দর রসায়ন মুগ্ধ করছে দর্শক মহলকে।

দুটো মানুষের মধ্যে মিল থাকলে তবেই নাকি সম্পর্ক সুখের হয়। এমনটাই প্রচলিত রয়েছে সমাজে। তবে এই ধারাবাহিকের ক্ষেত্রে সবটাই কেমন উল্টে পাল্টে গিয়েছে। একেবারে ভিন্ন দুই মানসিকতার মানুষের মধ্যে তৈরি হয়েছে ভালোবাসা। আর সেই নিয়েই দিব্যি এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। ইতিমধ্যেই অনেক কিছুই ঘটে গিয়েছে নায়ক নায়িকার জীবনে। সবকিছুকেই উপভোগ করছেন ভক্তরা।

খুব অদ্ভুতভাবে বিয়ে হয়ে যায় নায়ক অগ্নিভ এবং নায়িকা কথার। তারা কেউই এই বিয়ে মেনে নিতে পারেনি। তবে ধীরে ধীরে একে অপরকে মন দিয়ে বসেছে এই জুটি। ধারাবাহিকের পর্দায় প্রথমবার অভিনয় করছে এই জুটি। তবে এই দিন এক সংবাদমাধ্যমের সাথে হাসি গল্প আড্ডায় মাখলেন কথা ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতা দে। সেখানেই বেরিয়ে এলো ধারাবাহিকের সেটের এক অদ্ভুত অভিশপ্ত রহস্য।

সাংবাদিকদের সঙ্গে গল্পে মেতেছিলেন অভিনেত্রী। হঠাৎ করেই অভিনেত্রী বলে ওঠেন, দোতালায় তিনি কখনো যাননি। ওই জায়গাটা নাকি বন্ধ থাকে। আর সেখান থেকেই কথায় কথা উঠে আর জানা জয় সেই সেটটি নাকি আপাদমস্তক ভুতুড়ে একটি সেট। কথাটা শুনেই একেবারে চমকে ওঠেন অভিনেত্রী সুস্মিতা দে। কারণ ভূতে বেশ ভয় পান তিনি। প্রথমদিকে বিষয়টা হাসি ঠাট্টা সীমাবদ্ধ থাকলেও, অগ্নিভ এসে এই গল্পের সত্যটায় সিলমোহর দিলেন।

আরো পড়ুন: লাবণ্যর সামনেই ইরার দায়িত্ব নিল সূর্য! বিয়ে হলেও ভগবান ছাড়া আর কেউ সাক্ষী থাকবে না জানালো অর্জুন!

ধারাবাহিকের নায়ক নায়িকার সাথে অনেকক্ষণ গল্প করতে করতে অগ্নিভ বলেন সত্যি করেই নাকি এই সেটে ভূত রয়েছে। এর আগেও নাকি এর প্রমাণ মিলেছে। কথাগুলো শোনার পর অভিনেত্রীর মুখ একেবারে দেখার মতন ছিল। ভয়েতে শুকিয়ে গিয়েছিলেন তিনি। দর্শকদের কি মনে হয় সত্যিই কি তবে কথার পেটে ঘোরাফেরা করছে অতৃপ্ত আত্মারা?