অনির্বাণের সাথে প্রেম ভাঙার প্রধান কারণ সাহেব! সাহেবের প্রেমে মত্ত সুস্মিতা! মুখ খুললেন অভিনেতা নিজেই

বর্তমানে এই টলিপাড়ায় (Tollywood) একই ধারাবাহিকে (Bengali Serial) অথবা কোন এক মাধ্যমে একসাথে কাজ করতে করতে নায়ক নায়িকার মধ্যে ঘনিষ্ট বন্ধুত্ব তৈরি হওয়া এবং সেখান থেকে একে অপরের প্রেমে পড়ে যাওয়ার ঘটনাটা খুব একটা অস্বাভাবিক নয়। প্রায় সই এমনটা হতে দেখে থাকেন দর্শক মহল। শুধু তাই নয়, এই রুপোলি পর্দায় এসে নায়ক নায়িকাদের প্রেমে পড়ার ফলস্বরূপ বিচ্ছেদ ঘটে অনেক সম্পর্কের। অনেকদিন ধরে চলতে থাকা সম্পর্ক হঠাৎ ভেঙে যায়।

এইবার নাকি ঠিক সেরকমই কিছু ঘটলো অভিনেত্রী সুস্মিতা দের সাথে! অভিনেতার সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) সাথে প্রেম করছেন অভিনেত্রী সুস্মিতা দে! জোর গুঞ্জন টলিপাড়ায়। হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কী? আদৌ কি এমন কিছু ঘটেছে? এইবার এই সকল প্রশ্ন নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)।

প্রসঙ্গত, এই মুহূর্তে স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক হচ্ছে কথা (Katha)। বর্তমানে এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি অর্থাৎ এভি আর কথার জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে। তাদের রসায়ন যেকোনো ধারাবাহিকের নায়ক-নায়িকার রসায়নের তুলনায় অনেকটাই আলাদা এবং অনেকটাই আকর্ষণীয়। শোনা যাচ্ছে পর্দার রসায়ন নাকি বাস্তব হয়ে উঠেছে আর তাই জন্যই বিচ্ছেদ ঘটেছে সুস্মিতা দে এবং তার প্রেমিক অনির্বাণের।

এখন প্রশ্ন হল হঠাৎ এমন মনে হওয়ার কারণ কী? সুস্মিতা এবং তার প্রাক্তন প্রেমিকের সম্পর্ক এতটাই ভাল ছিল যে তারা দুজনে মিলেই যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেছিলেন। এতদূর এগিয়ে যাওয়ার পরেও বিচ্ছেদ! কিন্তু প্রসঙ্গটাকে একেবারেই এড়িয়ে যাওয়া যায় না। বহুদিন ধরেই রুপোলি পর্দার সাথে যুক্ত রয়েছেন অভিনেত্রী। কিন্তু কখনো অনির্বাণ ছাড়া অন্য কোন অভিনেতার সাথে ঘনিষ্ঠভাবে এত ঘন ঘন ছবি ছাড়তে দেখা যায়নি তাকে। তার সমাজ মাধ্যমে এখন অনির্বাণের তুলনায় সাহেবের ছবি বেশি। এটা দেখার পরেই দর্শকদের মনে সন্দেহ জাগে।

এই প্রসঙ্গে কী বলছেন সুস্মিতা?

এক বিখ্যাত সংবাদ মাধ্যমের তরফে এই প্রশ্নই করা হয়েছিল সুস্মিতার কাছে। তিনি বিষয়টি নিয়ে কোন কিছুই বলতে চাননি। অভিনেত্রী বলেছেন, ‘‘অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমি কিচ্ছু বলব না।’’ বদলে মুখ খুলেছেন সাহেব। তাঁর কথায়, ‘‘ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকে আমার আর সুস্মিতার জুটি দর্শকদের পছন্দ হয়েছে। দিন যত এগিয়েছে, আমাদের প্রতি তাঁদের ভালবাসা বেড়েছে। পর্দায় এভি-কথাকে দেখার জন্য ওঁরা মুখিয়ে থাকেন। অর্থাৎ, আমাদের রসায়ন পর্দায় ছাপ ফেলতে পেরেছে। সেই জায়গা থেকেই এই চর্চা বা রটনা। এর বেশি কিছুই নয়।’’

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)