নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel)-এর শুটিং ফ্লোরেই ঘটল চাঞ্চল্যকর দুর্ঘটনা। হঠাৎই গুরুতরভাবে আহত হলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। জানা গিয়েছে, তাঁর একটি চোখে মারাত্মক আঘাত লেগেছে—কর্নিয়ায় হয়েছে গভীর ক্ষত। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে এই রহস্য-কমেডি ঘরানার সিনেমা, যেখানে স্বস্তিকার পাশাপাশি থাকছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায় ও উজান চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা।
ঘটনার খবর স্বয়ং স্বস্তিকা সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। লেখেন, “গতকাল শুটিং করতে গিয়ে এমনভাবে চোট পেলাম, যেন পৃথিবীর সব যন্ত্রণা এসে পড়েছে আমার চোখে।” প্রযোজনা সংস্থার তরফে সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, কর্নিয়ার ক্ষত বেশ গভীর। ফলে তাঁকে আপাতত বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। স্বস্তিকা লিখেছেন, “এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল। কাজ কিছু বাতিল করতে হলেও, আমি এই প্রোজেক্টটাকে স্পেশাল করে তুলব, এটাই আমার অঙ্গীকার।”
চোখের সমস্যার জেরে ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞাপনী কাজ থেকে নিজেকে সরিয়ে নিতে হয়েছে তাঁকে। তবে অভিনেত্রীর পেশাদারিত্ব এবং মানসিক দৃঢ়তা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। সমাজ মাধ্যমে তাঁকে সমর্থন জানিয়ে পাঠানো হয়েছে অসংখ্য বার্তা—তাঁর দ্রুত আরোগ্য কামনায়।
আরও পড়ুনঃ টিভি অভিনেত্রীর জীবনে মর্মান্তিক পরিণতি, ৫৭ তলা থেকে ঝাঁপিয়ে মৃ’ত্যু ১৪ বছরের ছেলের
যদিও ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগের চেষ্টা করলেও ফোনে মেলেননি স্বস্তিকা। আপাতত তাঁর সুস্থতা ও ছবির আগাম মুক্তির দিকেই তাকিয়ে সকলে।
শুটিং করতে গিয়ে দৃষ্টি হারালেন অভিনেত্রী?





