দীপার মুকুটে জুড়লো নতুন পালক! আরো একবার নিজের দক্ষতা প্রমাণ করলেন অভিনেত্রী স্বস্তিকা

প্রায় দুই বছর আগে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকরা পেয়েছিলেন তাদের প্রিয় অভিনেত্রী দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষকে। এই দুই বছর ধরে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শক মহলকে। শ্যামবর্ণা দীপার সৌন্দর্যে বারবার মুগ্ধ হয়েছেন ভক্তরা। অভিনয়ের দিক থেকেও আর পাঁচটা অভিনেত্রীর থেকে অনেক বেশি সাহসী চরিত্রে দেখা গিয়েছে তাকে।

অভিনেত্রীর পরিবারে কখনোই অভিনয়ের চর্চা ছিল না। তার বাবা মা দুজনেই সুন্দর গান গাইতেন। তবে অভিনেত্রীর ঝোঁক ছিল অভিনয়ের প্রতি। তিনি সবসময় নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে সমাজের প্রতিষ্ঠা করতে চাইতেন। আর তার সেই চাহিদা প্রতিমুহূর্তে প্রতি পদক্ষেপে পূরণ হয়েই চলেছে। আরো একবার তেমনি এক পুরস্কার পেলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, অনুরাগের ছোঁয়া তার তৃতীয় কাজ। এর আগের দুটি কাজে তেমন জনপ্রিয়তা ধরা দেয়নি তার কাছে। অনুরাগের ছোঁয়ার দীপা হয়ে তিনি নিজের পেশাগত জীবনে একটি অনেক বড় ব্রেক পান। এই সুযোগটাকে কাজে লাগিয়েই আজ তিনি সবার শিরোমনি হয়ে উঠেছেন। যার ফলস্বরূপ একাধিক একাধিক পুরস্কারে ভরে উঠছে স্বস্তিকার ঝুলি।

শুরুতে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। কোন বাড়তি সুবিধা কখনোই পাননি তিনি। তার মধ্যে ছিল অদম্য জেদ এবং অভিনয়ের সুচারু দক্ষতা। এগুলির সংমিশ্রণেই আজ দর্শকদের মনের মনিকোঠায় স্থান পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ওরফে সবার প্রিয় দীপা। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডেও বেশ কিছু পুরস্কারের সম্মানিত হয়েছিলেন তিনি। তবে এইবার আরো বড় একটি পুরস্কার প্রাপ্তি ঘটলো তার জীবনে।

আরো পড়ুন: সবার সামনে শিমুলকে অপমান করলো রঞ্জা, অপমান সহ্য করতে না পেরে রঞ্জার গায়ে হাত তুলল পুতুল!

বর্তমানে আরো একবার নিজের কৃতকার্যের যোগ্য সম্মান দিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। ফের তার হাতে উঠল সেরার সম্মান। সম্প্রতি বেস্ট টেলিভিশন অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড (best television actress award) সম্মানিত হয়েছেন সবার প্রিয় দীপা। টেলিভিশনের পর্দায় তার মতন অভিনেত্রী আর দুটো মেলা ভার। তার এই পুরস্কার প্রাপ্তিতে ভীষণ খুশি স্বস্তিকার ভক্তরা।