সুধার পাশে দাঁড়াল তেজ! ত্বরিতার পর্দা করল ফাঁ’স! এবার কি তবে ইমনের পালা?

স্টার জলসার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরু থেকে দর্শকদের মন জয় করে নিয়েছে তার মধ্যে অন্যতম শুভ বিবাহ (Shubho Bibaho)। প্রথম থেকেই ধারাবাহিকের নজর কেড়েছিল সকলের। ছক বাধা গল্প ভেঙে সমাজে ডিভোর্সি মেয়েদের লড়াইয়ের গল্পই পর্দায় তুলে ধরেছিল এই ধারাবাহিকটি। তবে যত সময় এগিয়েছে গল্পে এসেছে একের পর এক নতুন নতুন চমক। সুধা ও তেজের ভূমিকায় দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha) এবং হানি বাফনা (Honey Bafna)।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ছাদে সুধাকে আটকে দিয়েছে ত্বরিতা। আর সেই কারণেই বৃষ্টিতে ভিজে গেছে সে। সুধাকে ছাদে খুঁজতে গিয়ে তেজ দেখে সুধা অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। তারপরই সুধাকে ঘরে নিয়ে আসে তেজ। বদলে দেয় সুধার শাড়ি, মাথা ধুয়ে দেয় সুধা। তারপরই নিজের হাতে গরম দুধ ও হলুদ নিয়ে আসে সুধার জন্য। সারারাত ধরে যত্ন করে সুধার।

Shubho Bibaho Today Episode 8 July

শুভ বিবাহ আজকের পর্ব ২৯ আগষ্ট (Shubho Bibaho Today Episode 29 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সকাল হতেই ঘুম ভেঙে গেছে সুধার। কিন্তু অন্য একটি শাড়িতে আবিষ্কার করে সে। আর তারপরই লজ্জায় লাল হয়ে যায় সুধা। রেগে গিয়ে সে তেজকে বলে তেজের একটা করা একেবারেই উচিত হয়নি। যদিও সুধার কথায় বিশেষ কিছু মনে করিনি সে। তেজ স্পষ্টভাবে সুধাকে বলে সে যা করছে সুধার ভালোর জন্যই করেছে। নিজের স্ত্রীর শাড়ি পরিবর্তন করার জন্য অনুমতির প্রয়োজন হয়না। এই বলেই বেরিয়ে যায় তেজ।

ঘরের মধ্যে জলের বালতি দেখে সুধা বুঝতে পারে তেজ তার মাথা ধুয়ে দিয়েছে। সুধাকে সুস্থ করার জন্যই এতসব করেছে সে। নিজের ভুল বুঝতে পারে সুধা। এদিকে রান্না ঘরে চলে যায় তেজ। সুধার জন্য চা নিয়ে ঘরে চলে যায় সে। তারপর সুধাকে সে বলে চা বিস্কুট খেয়ে নিতে। যদিও প্রথমে তেজের কথা শোন

ত্বরিতার কুকীর্তির কথা ঠাম্মিকে জানিয়ে দিল তেজ

আর এইসবটাই দেখে নেয় তেজের দিদি। এদিকে সকলেই ঠাকুর মন্দিরে অপেক্ষা করতে সুধা ও তেজের জন্য। সুধা আসতে দেরি করছে দেখে রেগে যান ঠাম্মি। তখনই তেজের দিদি জানান সুধা আর তেজ একসঙ্গে চা বিস্কুট খাচ্ছে। আর সেটা শুনেই আরও রেগে যান ঠাম্মি। সুধা আর তেজ নিচে আসতেই তাদের কথা শোনাতে শুরু করেন ঠাম্মি। তারপরই তেজের বাবা প্রসঙ্গ তোলেন বাগানের। তেজ জানায় এইসবটাই করেছে সুধা। সঙ্গে তেজ এও জানিয়ে দেয় সুধাকে ছাদে আটকে দিয়েছিল ত্বরিতা আর সেই কারণেই জ্বর চলে এসেছিল সুধা। তেজের কথা শুনে চুপ করে যায় ত্বরিতা। এবার কি খেলা শেষ হবে ত্বরিতা আর ইমনের? ত্বরিতাকে কি এবার বের করে দেবেন ঠাম্মি? জানা যাবে আসন্ন পর্বে।