আজ থেকে স্টার জলসা (Star Jalsha) পর্দায় নিজের সম্প্রচার শুরু করলো তেঁতুলপাতা (Tetulpata)। বহুদিন ধরে ধারাবাহিকটির সম্প্রচারের জন্য অপেক্ষা করে বসেছিলেন দর্শক মহল। প্রথম পর্বেই দর্শকদের উত্তেজনায় ভরিয়ে তুলল এই ধারাবাহিক। এখানে নায়ক অর্থাৎ গৌরব চ্যাটার্জির নাম ঋষি এবং নায়িকা অর্থাৎ ঋতব্রতা দের নাম ঝিল্লি। এবার এই ঋষি আর ঝিল্লি কিভাবে একে অপরের সাথে চিরকালের মতন জুড়ে যায় সেটাই দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে।
কী দেখা গেল আজকের পর্বে?
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নায়ক যে বাড়িতে থাকে সেই বাড়ির নাম তেঁতুলপাতা। শিমুলপুরা নামক একটি গ্রামে নায়কের বাড়ি। বাড়িতে নায়কের বেশ কদর। তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। নিজের বোনের মৃত্যুর পর তার সন্তানদের মানুষের মতন মানুষ করে তোলা নায়কের অন্যতম লক্ষ্য। সারাদিন দুষ্টুমি করলেও দিনশেষে তাদেরকে ভীষণ ভালোবাসে নায়ক।
অন্যদিকে নায়িকার নাম ঝিল্লি। কল্পনা জগতের মানুষ। লেখা লেখির ভীষণ শখ তার। নিজের মা মারা যাওয়ার পর থেকে একটুও ভালো নেই সে। বাবাও এখন নিজের দ্বিতীয় পক্ষের বউয়ের আঁচলে বাঁধা। ঝিল্লির সবসময় এর সঙ্গী তার নিজের ঘর একটা ডায়েরী আর মায়ের মতন এক পরিচারিকা সন্ধ্যা। প্রত্যেকদিন স্বপ্নে সে এক রাজপুত্রকে দেখতে পায় যে ঘোড়ায় চড়ে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু কখনো তার মুখ স্পষ্ট করে বুঝতে পারে না সে।
ভীতুর ডিম প্রেমিক
হঠাৎ করেই ঘাড় থেকে বোঝা নামানোর জন্য দিল্লির বিয়ে একটা ল’ম্পট ছেলের সঙ্গে ঠিক করে ফেলে তার বাবা মা। ঝিল্লি তাড়াতাড়ি তার প্রেমিক সানিকে তাদের বাড়িতে চলে যেতে বলে। সানি ভয় পেয়ে পালিয়ে যায়। ঝিল্লি জানতে পারে সে রয়েছে লাট্টু নগরে। ঝিল্লি পড়ে যায় মহা ফ্যাসাদে। সন্ধ্যা জানতে পারে, যার সাথে ঝিল্লির বিয়ে ঠিক করা হয়েছে তার ইতিমধ্যে একটি বউ রয়েছে বিদেশে।
আরও পড়ুন: দীপার সাথে অসভ্যতামি? ঋত্বিককে চ’ড়িয়ে লাল করে দিল দীপা!
আর কোনরকম কোন পথ খোলা নেই। ঝিল্লি ঠিক করে সে আর সময় নষ্ট করবে না। তার স্বপ্নে দেখা সেই অস্পষ্ট মুখ এবার তাকে স্পষ্ট করে তুলতেই হবে। বাবার ঠিক করা ছেলে নয় বরং সে নিজের ঠিক করা ছেলেকেই বিয়ে করবে। আর প্রয়োজন পড়লে সে নিজের বাড়ি থেকে পালাবে। নিজের বিয়েতে একটা এডভেঞ্চার করার শখ তার বহুদিন আগে থেকেই ছিল। এবার কি তবে নিজের বাবার খোঁজা পাত্রের সাথে বিয়ে করার হাত থেকে পালাতে নায়কের দারস্ত হবে ঝিল্লি?





