স্টার জলসার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ (Shubho Bibaho)। শুরু থেকেই নতুন নতুন টুইস্টের কারণে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। সময় যত এগোচ্ছে ততই নতুন নতুন চমক আসছে ধারাবাহিকে। ধারাবাহিকে অভিনেতা হানি বাফনা (Honey Bafna) এবং অভিনেত্রী সোনামনি সাহার (Sonamoni Saha) জুটি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। সুধার মতো এরূপ একটি চরিত্রে অভিনেত্রী সোনামনির অভিনয়ের প্রশংসা করছেন সকলেই।
তবে নতুন নতুন চমকের কারণে বেড়েছে টিআরপিও। টিআরপি তালিকায় কামাল করেছে শুভ বিবাহ। পর পর বেশ কয়েকবার টিআরপি তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছে ধারাবাহিকটি। যদিও মাঝে বেশ খানিকটা কমে গিয়েছিল ধারাবাহিকের চমক। তবে গত সপ্তাহে ফের টিআরপি তালিকায় এগিয়ে এসেছে শুভ বিবাহ। তাছাড়াও শুরু থেকে একটানা টিআরপি তালিকায় স্লট দখল করতে সক্ষম হয়েছে শুভ বিবাহ।

বর্তমানে জমে উঠেছে সুধা ও তেজের রসায়ন। সুধার সত্যিটা জানার পর সুধাকে স্ত্রী হিসেবে মেনে না নিলেও তেজের মধ্যে জায়গা করে নিয়েছে সুধা। সুধার আচার আচরণ এবং চিন্তাধারা দেখে সুধার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে তেজ। এদিকে তেজের রুক্ষ ব্যবহার ভালো না লাগলেও সুধার গুণাগুণ মনে ধরেছে সুধার। তবে সময় যত এগোচ্ছে ততই নানা কারণে সুধার সঙ্গে তৈরি হচ্ছে ঠাম্মির দূরত্ব। তবে স্ত্রীকে প্রতিবারই কোন না কোনভাবে বাঁচিয়েছে তেজ।
কি দেখা যাবে শুভ বিবাহর আজকের পর্বে
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে সুধার। আর সেটা দেখেই সুধার খেয়াল রাখতে সে শুরু করে তেজ। নিজেই বদলে দেয় সুধার শাড়ি, মাথা ধুয়ে দেয় সুধা। এমনকি নিজের হাতে সুধার জন্য খাওয়ারও রান্না করে সে। নিজের অজান্তেই সুধার প্রতি তার ভালোবাসা একটু একটু করে বাড়ছে। পরেরদিন সকালে যদিও তেজের মুখে সবটা শুনে লজ্জা পেয়ে যায় সুধা। তবে সুধাকে সকালেও নিজের হাতেই বিস্কুট খাইয়ে দেয় তেজ।
আরো পড়ুন: অনুরাগের ছোঁয়ায় নতুন চমক! মিশকার ছেলের চরিত্রে থাকছেন জনপ্রিয় নায়ক
মুক্তি পেল শুভ বিবাহর নতুন প্রোমো, জি দেখা গেছে প্রোমোতে?
তবে এতসব কিছুর মধ্যেও সম্প্রতি স্টার জলসার পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। যা দেখে চমকে গেছেন দর্শকরা। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেছে ঠাম্মির জন্মদিনের উপলক্ষে বিরাট আয়োজন করে সুধা। আর সেটা দেখেই বাড়ির চাবি সুধার হাতে তুলে দেন ঠাম্মি। কিন্তু শর্ত একটাই মিথ্যে বলা যাবে না, কোন কিছু লুকোনো যাবে না। তখনই হাত সরিয়ে নেয় সুধা। ঠাম্মিকে সে জানায় সে ডিভোর্সি। সুধার কথা শুনেই চাবিটা হাত থেকে পড়ে যায় ঠাম্মির। কিন্তু মাটিতে পড়ার আগেই সেটা ধরে নেয় তেজ। ঠাম্মিকে বুঝিয়ে স্ত্রীর পাশে কি দাঁড়াবে তেজ? জানতে হলে দেখতে হবে শুভ বিবাহর মহা সপ্তাহ। ধারাবাহিকের এই বিশেষ সপ্তাহ সম্প্রচারিত হবে ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর।





