দুমাসের বেশি সময় কেটে গিয়েছে এখনো আরজি কর কাণ্ডে সুবিচার পায়নি তিলোত্তমার পরিবার সহ সাধারণ মানুষ। প্রতিবাদ চলছে এখনো, দীর্ঘ কয়েক দিন ধরে চলছে অনশন। এর প্রতিবাদ মিছিলে প্রথম থেকেই সাধারণ মানুষের পাশাপাশি ছিলেন বিভিন্ন সেলিব্রেটিরা। তারমধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী রুপালি ভট্টাচার্য (Rupali Bhattacharya)। এর আগে প্রতিবাদ করার কারণে ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। সোশাল মিডিয়ায় অকথ্য ভাষায় আক্রমণ করা হচ্ছে তাকে। তিনি যথবার আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন ততবারই তাকে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে।
সম্প্রতি আরও একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানে আরজি কর কাণ্ডের সময় যে সমস্ত অভিনেত্রীদের দেখা গিয়েছে তাদের সম্পর্কে নানান রকম বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। বর্তমানে যেমন স্বস্তিকা মুখোপাধ্যায় কে নিয়ে নানান রকম আলোচনা শোনা যাচ্ছে। অনেকের মুখেই শোনা যাচ্ছে অভিনেত্রী নিজের সিনেমা টিক্কা হিট করানোর জন্য প্রতিবাদ মিছিলে নেমেছিলে সেই নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী রূপালী নিজস্ব মতামত জানিয়েছেন।

স্বস্তিকা মুখোপাধ্যায় কে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রূপালী
রুপালীর কথায় ‘আমি বরাবরই স্বস্তিকা মুখোপাধ্যায় কে প্রতিবাদী হিসেবেই দেখেছি। যে কোন অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় রুখে দাঁড়িয়েছেন। আমি ব্যক্তিগতভাবে দ্রোহের কার্নিভালে উপস্থিত থাকতে পারিনি। সব সময় সব প্রতিবাদে মিছিলে থাকতে পারেনি, কিন্তু আমি মন থেকে সব সময় প্রতিবাদের দাবি করে এসেছি। তার মানে তো এটা নয় যে আমি আমার সিরিয়াল হিট হওয়ার জন্য প্রতিবাদ করছি। এটা আমাদের প্রফেশনাল জায়গা। বর্তমানে আমি যেখানে কাজ করছি সেটা প্রতিদিন টেলিকাস্ট হচ্ছে টেলিভিশনের পর্দায়। সেই জন্য আমাকে আমার কাজের জায়গায় বেশি সময় দিতে হচ্ছে। তাই আমার মনে হয় না একটা সিনেমা হিট করানোর জন্য স্বস্তিকা মুখোপাধ্যায় প্রতিবাদে নেমেছিলেন।’
এছাড়া অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে নিয়েও কথা বলতে শোনা যায় রূপালী ভট্টাচার্যকে। কয়েকদিন আগে গিয়েছে পুজোর কার্নিভাল সেখানে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল জি বাংলা খ্যাত মিঠাই রানীকে। তারপর থেকে একাধিক বার সৌমিতৃষাকে ট্রোল করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর পাশে পুজোর, কার্নিভালে উপস্থিত থাকায় অভিনেত্রীকে সমালোচনা শিকার হতে হয়েছে। এই নিয়ে সৌমিতৃষা বলেছিলেন যারা ট্রোলের ভয়ে কার্নিভালে উপস্থিত থাকছেন না তাদের শিরদাঁড়া নেই। এই বিষয়েও রূপালী ভট্টাচার্য কিছু কথা বলেছেন।
আরও পড়ুনঃ কলা বউ স্নান করাতে গিয়েই বি’পত্তি! কথাকে জলে ফেলে মা’রার চেষ্টা চিত্রার
অভিনেত্রী জানিয়েছেন সৌমিতৃষা আমাদের থেকে অনেক জুনিয়র। তাই তাকে নিয়ে বিশেষ কিছু বলার ইচ্ছে নেই। আসলে সৌমিতৃষা এখন সবে সবে নিজের ক্যারিয়ার তৈরি করছে। তাই যাদের উদ্দেশ্য করে এই কথাটা তিনি বলছেন তাদের পাশে দাঁড়ানোর যোগ্যতার এখনো তার তৈরি হয়নি। সৌমিতৃষাকে নিয়ে ভাবার কোন দরকারই নেই। একটা জনপ্রিয় চ্যানেলে হিট সিরিয়াল করে অথবা একজন জনপ্রিয় সাংসদের সাথে কাজ করে নিজেকে অনেক বড় অভিনেত্রী ভাবছেন। পুঁটি মাছ অল্প জলে লাফায় বেশি। তাই সৌমিতৃষার কথা ধরছি না।’





