অসহ্য চরিত্র সূর্যের! দীপা কিছু না করেই দুশ্চরিত্র ছিল সূর্যর কাছে, কিন্তু মিশকার সন্তান দেখেই মন গলে গেল তার!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি অনেকটা পড়ে গিয়েছে। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। খুব তাড়াতাড়ি গল্পে আসছে নতুন মোড়।

যারা এই ধারাবাহিকটির নিত্যদিনের সঙ্গী তারা জেনে থাকবেন, একটা সময় ছিলো যখন দীপা সূর্যর কাছে অসহায়ের মতন এসে দাড়িয়েছিল। সে বারবার বলেছিল, রুপা তার এবং সূর্যের মেয়ে। কিন্তু সূর্য সেই কথা মানতে চায়নি।

শেষের দিকে তো রুপার পাশাপাশি সনাকেও অস্বীকার করেছিল সে। শুধু তাই নয় দীপাকে সেই সময় যা নয় তাই বলে অপমান করেছিল সূর্য। তাকে দুশ্চরিত্রা বলতেও বাঁধেনি তার। দীপার এত কষ্ট এত যন্ত্রণার বিন্দু মাত্রও সহ্য করতে হয়নি মিশকাকে।

যখনই মিশকা তার ছোট্ট ছেলের জন্ম দিল তখনই একেবারে ৩৬০° ঘুরে গেল সূর্য। সেই সন্তানের প্রতি মায়ায় আবদ্ধ হয়ে পড়ল সে। মিশকা এবং তার সন্তানের জন্য দীপা কে কষ্ট দিতে একবারও বাঁধলোনা তার। এটা দেখে রীতিমতো ক্ষুব্ধ দর্শক।

আরও পড়ুন: শিমুলের সঙ্গে সম্পর্ক ছেদ করল তার পাড়ার বন্ধুরা! তোমার সঙ্গে সম্পর্ক রাখার আর ইচ্ছে নেই বলল সুচরিতা

মিশকা এত অন্যায় করার পরেও কেবলমাত্র তার সন্তানের জন্য সেনগুপ্ত পরিবারে বহাল তবিয়তে থাকতে পারছে। আর অন্যদিকে দীপা কখনোই তার সন্তানদের জন্য এমন সমাদর পায়নি। উল্টে কিছু না করেও অনেক কিছু ভাগীদার হতে হয়েছে তাকে। এমন দুমুখো ব্যবহার দেখে সূর্যকে একেবারেই পছন্দ করছে না দর্শক মহল।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)