শেষের খবর এসে গিয়েও হল না শেষ! ধারাবাহিকের মেয়াদ আরো তিন মাস বাড়ালো চ্যানেল!

শেষ হয়েও শেষ হচ্ছে না এই জনপ্রিয় মেগা (Mega Serial)। ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা ছিল এই ধারাবাহিকের। তবে কেনো সম্প্রচারের মেয়াদ বৃদ্ধি করলো চ্যানেল? আসল কারণ জানলে অবাক হবেন আপনিও।

বর্তমানে একটি ধারাবাহিকের মেয়াদ কত দিন হবে সেটা নির্ধারণ করে সেই ধারাবাহিক এর টিআরপি (TRP)। যদি টিআরপি থাকে তাহলে সেই মেগা বহাল তবিয়তে চলে আর যদি না থাকে তাহলে মাত্র কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যায়।

সম্প্রতি ধারাবাহিকের প্রথম সারির চ্যানেল গুলিতে (Star Jalsha, Zee Bangla) বেশ কিছু মেগা শেষের মুখে। তার বদলে আসবে নতুন মেগা। তবে এর মাঝেই দুম করে একটি ধারাবাহিকের অন্তিম সম্প্রচার এর দিন প্রসারিত করলো একটি চ্যানেল। বৃদ্ধি করা হলো সময় সীমা।

যে ধারাবাহিকটির শেষ হওয়ার কথা ছিল সেটি এক সময় রাজ করেছে চ্যানেলে। চ্যানেল টপার হয়েছে বহুবার। তবে কি দর্শকদের মুখ ভার দেখেই এমন সিদ্ধান্ত নিলো চ্যানেল। নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? সেটাই জানতে চলেছি আজকের এই প্রতিবেদনে।

কালার্স বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হল তুমি যে আমার মা। বহুদিন ধরে চ্যানেল টপার থেকেছে এই মেগা। তবে ডিসেম্বরের ৩ তারিখে এই ধারাবাহিকের শেষ সম্প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ আরো তিন মাস মেয়াদ বাড়ালো এই ধারাবাহিকের। অর্থাৎ ধারাবাহিকটি শেষ হবে মার্চ মাসে।