সোনার সংসারে শিমুল ‘সেরা বউ’ হতেই আবেগে ভাসলেন স্বামী অভিমুন্য! ‘বউকে নিয়ে দেখনদারি’ কটাক্ষ নেটিজেনদের

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কোন মনের কথা’-র (Kar Kache Koi Moner Kotha) নায়িকা মানালিতে ওরফ শিমুল। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড সন্ধ্যায় সেরা বৌমার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী মানালি। আর সেই পুরস্কার হাতেই এবার আমি সবার পাশে দাঁড়িয়ে ছবি দিলেন অভিনেত্রী। আর তাতেই হল মহা বিপদ।

২০১৬ সালে সঙ্গীত শিল্পী সপ্তকের সঙ্গে বিচ্ছেদের পর পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে ঘুরেছিলেন মানালি। সম্প্রতি সোনার সংসারের আসরে একাই উপস্থিত মানালি। পাশে ছিলেন না তাঁর পরিচালক অভিমন্যু। তবে স্ত্রীর পুরস্কার প্রাপ্তি শুনে বিশেষ খুশি অভিমন্যু। আর সেই সাপোর্টের প্রমাণ দিয়েই জটিল অভিযোগে বিদ্ধ হলেন তিনি।

প্রিয় বউমার সোনালি ট্রফি হাতে নিয়ে বেজায় খুশি নায়িকা। বউয়ের সাফল্যে গর্বে বুক ফুলল মানালির স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়েরও। মানালির পোস্ট নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করে ‘অভিনন্দন’ জানালেন অভিমন্যু। যা দেখে অভিমন্যুর বিরুদ্ধে কড়া অভিযোগ তুললেন নেটিজেনেরা।

‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের শিমূল বিশেষ ‘লক্ষ্মীমন্ত’ বৌমা। ডিভোর্সের পরেও স্বামী সংসারের প্রতি কর্তব্য ভোলেনি সে। শ্বশুরবাড়িতে থেকেই সকলের প্রতি কর্তব্য পালন করে গেছে শিমুল। এর ফলে তার কপালে জুটেছে অনেক কটাক্ষ। তবুও হার মানেনি মনের কথার নায়িকা। ফলের সোনার সংসারের সেরা বৌমার যোগ্য দাবিদার তিনিই।

আরও পড়ুনঃ পরাগের প্রস্তাবে প্রচন্ড রেগে গেল শিমুল! তবে কি এত দিনের দেখানো সব ভালোমানুষী পরাগের নাটক?

বউয়ের পুরস্কার প্রাপ্তির ছবি অভিমন্যু শেয়ার করলে অভিমন্যুকে পালটা চুমুর ইমোজি পাঠান মানালি। তারকা দম্পতির ভার্চুয়াল ভালোবাসার মাঝেই অভিযোগের আঙুল উঠল অভিমন্যুর দিকে। নেটিজেনদের অভিযোগ, বউয়ের গুণগান করে ‘স্বামীত্ব জাহির’ করছেন তিনি! যদিও বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া নেই তারকা দম্পতির তরফে তবে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছেই।