জল্পনার শেষ। আড়াই বছরের পথ চলার ইতি। শেষ হতে চলেছে ‘মিঠাই’-এর যাত্রা! শেষ এক বছর ধরে মাঝে মাঝেই সিরিয়াল শেষ হওয়ার কথা শোনা যেত। বার বারই তা উড়িয়ে দিয়েছে টিম ‘মিঠাই’। কয়েক দিন আগে একটি আবেগপ্রবণ ভিডিয়ো পোস্ট করেছিলেন সিদ্ধার্থ ওরফে আদৃত রায়। তখন থেকেই সকলের মনখারাপ।
তবে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়াল? তবে দর্শককে আস্বস্ত করা হয় যে, সিরিয়াল শেষ হচ্ছে না , পরিবর্তন করা হয়েছে সিরিয়ালের ফ্লোর। তবে ইন্ডাস্ট্রিতে নতুন খবর যে এ বার সত্যিই নাকি শেষ হতে চলেছে ‘মিঠাই’। যদিও এখনো অব্দি ধারাবাহিকের কর্তৃপক্ষের তরফ থেকে সম্পূর্ণ নিশ্চিতভাবে কোন তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি মিঠাই টিমকে ছেড়ে দিতে হয়েছে তাদের পুরনো সেট। পুরনো ফ্লোর ছাড়তে গিয়েই বেশ মন খারাপ হয়েছিল সিরিয়ালের প্রতিটি সদস্যের। ছোট্ট শাক্য ওরফে ধৃতিশ্মান চক্রবর্তীও সিদ্ধার্থ আর মিঠাইয়ের সঙ্গে তার এই ছোট্ট যাত্রার কথা ফেসবুকে লিখেছে। আড়াই বছর আগে মিঠাই-সিদ্ধার্থকে প্রথম দেখে দর্শক ছিলেন ভীষণই উত্তেজিত। শেষবেলায়ও সেই উত্তেজনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
সম্প্রতি মিঠাই ধারাবাহিকের প্রধান নায়ক সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রয় কিছুক্ষণ আগেই একটি পোস্ট শেয়ার করেন যেখানে দেখা যায় সিদ্ধার্থ জড়িয়ে ধরে আছেন মিঠাইয়ের ডিরেক্টর রাজেন্দ্র প্রসাদ দাসকে। এবং সেই পোস্টেই সিদ্ধার্থ জানায় মিঠাই ধারাবাহিক পরিচালনার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ডিরেক্টর। কারণ তিনি নতুন ধারাবাহিক ফুলকি জয়েন করছেন। অর্থাৎ এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আর খুব বেশিদিন নেই মিঠাইয়ের হাতে।
এখন আর মিঠাই শেষ হয়ে যাওয়াটা জল্পনায় আটকে নেই। বহুদিন ধরে একটু একটু করে সমস্ত জল্পনার মেঘ কেটে গিয়েছে। মিঠাইয়ের এই দীর্ঘ যাত্রার সাথী তথা অন্যতম ইমোশন মনোহরা ছেড়ে দিতে হলো মিঠাই টিমকে। আজকের পর্বে মিঠাইয়ের সমস্ত কিছু মনে পড়ে যাওয়া, গোটা পর্ব জুড়ে প্রচুর সিধাই মোমেন্ট দেখানো এই সব কিছুই মিঠাই শেষ হয়ে যাওয়ার আভাসকে আরো দৃঢ় করে তুলেছে।





