দুনিকে নিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালো রানী! নতুন মানুষ আসতে চলেছে তার জীবনে!

এই মুহূর্তে বাংলা বিনোদনের (Bengali Entertainment) অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে অন্যতম জনপ্রিয় এবং সবার প্রিয় ধারাবাহিক হলো তোমাদের রানী (Tomader Rani)। একেবারে শুরুর দিন থেকে এখনো পর্যন্ত সমান ভাবে গল্পের প্রতি দর্শকদের আকর্ষণ ধরে রাখতে সক্ষম হয়েছে ধারাবাহিকের নায়িকা রানী।

সব সাইডে রেখে যে বিষয়টি দর্শকদের সবথেকে বেশি আকর্ষণ করেছে অর্থাৎ গল্পের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই ধারাবাহিকের গল্প। সমাজের বহু ভুল চিন্তাভাবনা ভেঙে দর্শকদের বিনোদন যোগানোর পাশাপাশি অনুপ্রেরণায় ভরিয়ে তুলেছে এই ধারাবাহিক। একটা মেয়ে যে চাইলেই সবকিছু করতে পারে সেটা সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে রানী।

এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হল মেগার নায়ক এবং নায়িকার চরিত্র দুটি। নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অভিকা মালাকারকে (Avika Malakar)। টেলিভিশনের (Bengali Television) পর্দায় এই যদি একেবারেই নতুন। আর তাতেই বাজিমাত করেছে এই ধারাবাহিক।

বদলে যাচ্ছে রানীর জীবন

ইতিমধ্যেই ধারাবাহিকের পর্দায় অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করেছেন দর্শক মহল। দুনি নায়ক নায়িকার মেয়ে হওয়ার পর থেকে নতুন অশান্তির সৃষ্টি হয়েছে তাদের সংসারে। অনেক বড় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে নায়ক দুর্জয় এবং নায়িকা রানীর মধ্যে। যার ফলে আর নিজের শশুর বাড়িতে থাকতে পারেনি রানী। নিজের ছোট্ট মেয়ে দুনিকে নিয়ে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছে অনেক দূরে।

আরো পড়ুন: ব্রজবালার সাক্ষীতে মুক্তি পেলো গীতা! বিধানকে ধরতে নতুন ফাঁদ পাতলো নায়িকা!

বর্তমানে গুন্ডাদের হাত থেকে নিজেকে এবং নিজের সন্তানকে বাঁচিয়ে সে একটা নতুন জায়গায় এসে উঠেছে। সেই পরিবারেই পরবর্তীতে থাকতে চলেছে রানী। এখন বহুদিন এখানেই দেখা যাবে তাকে। এই পরিবারের সদস্য সংখ্যা তিনজন। বাড়ির কর্তা, কর্ত্রী এবং তাদের এক পুত্র সন্তান। বাড়ির কর্তার চরিত্রে রয়েছেন সুরজিৎ ব্যানার্জী এবং তার স্ত্রী চরিত্র দেখা যাচ্ছে দোলন রায়কে। এরপর থেকে রানীর জীবনে যা যা ঘটবে সব এই বাড়ি থেকেই হবে।