গাঁটছড়ার নতুন অধ্যায়ের নায়িকার মধ্যে ভক্তরা পাচ্ছে খড়ির ছায়া! কে এই গঙ্গা? জেনে নিন তার আসল পরিচয়

এখন পান থেকে চুন খসলেই টিআরপি যাচ্ছে কমে আর হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে নতুন শুরু হওয়া ধারাবাহিক। জি থেকে স্টার সব ধারাবাহিক চ্যানেল গুলোতেই কান পাতলে শোনা যায় পুরানো ধারাবাহিকের শেষ হচ্ছে, নতুন ধারাবাহিকের সূচনা হচ্ছে। স্টার জলসায় যেমন দেখা যাচ্ছে, নতুন ধারাবাহিকের প্রোমো, তেমনই শোনা যাচ্ছে পুরানো ধারাবাহিকের অবসান ঘটবে। ইতিমধ্যেই শেষ হয়েছে বালিঝড়।

সম্প্রতি গাঁটছড়া ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে খড়ি। শেষ হয়ে গেছে স্টার জলসার সঙ্গে সমস্ত চুক্তি তাই এবার দীর্ঘ দেড় বছর পর চলতি ধারাবাহিক ছেড়ে বিশ্রামের পথে হাঁটছেন তিনি। অনেকে ভেবেছিল থমকে যাবে ধারাবাহিক এখানে ইতি টানবে গাটছড়া। তবে এমনটা হয়নি তার পরিবর্তে এসেছে নতুন নায়ক ও নায়িকা।

আর এই নায়িকাই বর্তমানের সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মাঝে। বর্তমানে যে অভিনেত্রীকে গাঁটছড়ার নতুন প্রজন্মের লিড হিসাবে দেখা যাচ্ছে, সে হল কথা চট্টোপাধ্যায় (Katha Chatterjee)। যিনি অভিনয় করেছেন ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে। মহাপিঠ তারাপীঠ ধারাবাহিকে তিনি হয়েছিলেন বীরেন্দ্রনাথের স্ত্রী। তার মিষ্টি হাসি অসাধারণ একটি এবং অনবদ্য অভিনয়ের মধ্যে দিয়ে মনের জায়গা করে নিয়েছেন দর্শকের।

তবে এই খবরে অনেকেই আশাহত। কারণ তারা মেনে নিতে পারছেননা, খড়ির জায়গায় অন্য কেউ থাকবে, কারণ দের বছর ধরে খড়ি অনেকটাই আপন করে নিয়েছিল ভক্তদের। অভিনেত্রী কথা চক্রবর্তীকে নতুন নায়িকা করায় এক অনুরাগী লিখেছেন, ‘বড় বড় স্টার কাস্ট নিয়ে গাটছড়া শুরু করে শেষমেস লিপ ট্র্যাকে নায়িকা করল কথা চক্রবর্তীকে?

তবে কিছু দর্শকরা মনে করছেন ধীরে ধীরে খড়ির অভাব ভুলিয়ে দেবে কথা। নিজের অভিনয়ের মাধ্যমে খড়ির মতোই ভক্তদের একইভাবে আপন করে নেবে এই নতুন অভিনেত্রীও। একদিন সমালোচকরাও তার অভিনয়ে মুগ্ধ হবেন। আর এই নতুন অভিনেত্রীকে সানন্দে গ্রহণ করবেন।