বাংলা বিনোদনের চ্যানেলগুলির মধ্যে অন্যতম স্টার জলসা (StarJalsha)। প্রতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসার মধ্যে চলে জোরদার টক্কর। যদিও প্রথম পাঁচে জি-এর পাল্লা ভারী থাকে। তবুও পাল্লা ভারী রাখতে কম কাঠখোর পোড়াতে হয়না জি বাংলার নির্মাতাদের।
সম্প্রতি স্টার জলসায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’ (Star Jalsha Parivar Award) । এই মঞ্চে উপস্থিত ছিলেন সমস্ত কলাকুশলী ও অভিনেতা-অভিনেত্রীরা। এসেছেন বেশ অতিথিরাও। যারা জনপ্রিয় পুরোনো ধারাবাহিকের মুখও বটে।
ফের বড় ধামাকা করল স্টার জলসা। নতুন বছরে একের পর এক চমক নিয়ে আসছে দর্শকদের জন্য। এবার শোনা যাচ্ছে, দর্শকদের ফের চমক দিতে স্টার জলসায় আসছে পুরোনো জনপ্রিয় জুটি। স্টার জলসার জনপ্রিয় জুটিগুলোর মধ্যে একটি শন-সৃজলা। দর্শক মহলে তারা পরিচিত ঋষি-পিহু নামে।
স্টুডিও পাড়ার সূত্র বলছে, স্টার জলসায় আসতে পারে জনপ্রিয় সিরিয়ালের পার্ট ২। অর্থাৎ, ‘মন ফাগুন ২’। তবে হঠাৎই কেন এই জল্পনা। উল্লেখ্য, সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে দেখা যায় শন আর সৃজলাকে। প্রায় আড়াই বছর আগে বন্ধ হয়ে গিয়েছে ‘মন ফাগুন’ ধারাবাহিক। আর বন্ধের মুখে দাঁড়িয়ে নায়ক সিলমোহর দিয়েছিলেন পার্ট ২ আসার খবরে।
তবে টেলিভিশনের পর্দায় কামব্যক করেনি এই জুটি।তবে আক্রপলিসের নতুন ধারাবাহিক আসছে স্টার জলসায়। এই ধারাবহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শন। তাহলে কি সত্যিই ফের পার্ট ২-এর পরিকল্পনা ‘মন ফাগুন’ টিমের? উত্তরটা বোধহয় সময় মতো চ্যানেলই কনফার্ম করবে!





