আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড, সম্প্রচারের ফাঁস হলো ফলাফল! কারা হলেন সেরা জুটি?

প্রত্যেকটি দর্শকের কাছে একটি অন্যতম বিশেষ দিন হল সেই দিনটি, যেদিন তারা তাদের প্রিয় টেলি তারকাদের সেরার সেরা পুরস্কার পেতে দেখে থাকেন। আর প্রতি বছর এই সম্মান দিতে অনুষ্ঠিত হয় একটি অ্যাওয়ার্ড শো। স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে এই অনুষ্ঠান স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নামে অনুষ্ঠিত হয়। গত বছর অর্থাৎ ২০২৩ সাল জুড়ে ভক্তরা অনেক আশা নিয়ে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের জন্য কেবল অপেক্ষা করে গেছেন। প্রোমো শুটের পরেও মূলপর্ব অনুষ্ঠিত হয়নি জলসার পর্দায়। সেই নিয়ে দর্শকদের মন খারাপের শেষ ছিল না। তবে আর দেরি না করে নতুন বছরে হাজির হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪।

শুক্রবার রাতে বসেছে চাঁদের হাট। অর্থাৎ ইতোমধ্যেই শেষ হয়েছে এই শো এর শুটিং পর্ব। নাচের পারফরম্যান্স আগেই মিটেছিল। গতকাল মূল অনুষ্ঠানটির শুটিং হল। এবার জলসা পরিবার অ্যাওয়ার্ডে কাদের হাতে উঠল পুরস্কার? আর কাদের ফিরতে হলো খালি হাতে? তার এক ঝলক সামনে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। এখনই দর্শকদের মধ্যে উঠেছে প্রশ্নের ঝড়। কারা হবে সেরা জুটি? কাদের হাতে উঠবে সেরা পরিবারের অ্যাওয়ার্ড? জানা যাচ্ছে মার্চ মাসের শুরুর দিকে টেলিভিশনের পর্দা অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড শো।

তবে সম্প্রচারের আগেই সামনে এসেছে ফলাফল। বেশ কিছু সোর্স এবং কিছু সংবাদমাধ্যমের দ্বারা সামনে আসা তথ্য থেকে জেনে নেওয়া যাক কার হাতে উঠল সে আর সেরা সম্মান। এই বছর একাধিক পুরস্কার পড়েছে অনুরাগের ছোঁয়ার ঝুলিতে। দর্শকরা ভেবেছিলেন সেরা শাশুড়ির পুরস্কার এবার পাবে সন্ধ্যা তারার বিজয়া মাঠান। তবে এবার আর তার পুরস্কার পাওয়া হলো না। ফলে হতাশ সন্ধ্যাতারার ভক্তরা। সেরা নবাগতর তালিকায় রানী-দুর্জয় জুটির জায়গা হয়েছে, পুরস্কৃতি গীতা এলএলবিও।

প্রিয় শ্বশুর হয়েছেন ঐশানীর শ্বশুর (সাত্যকি, অনিন্দ্য সরকার) ও দীপার শ্বশুর (প্রবীর, দেবদূত ঘোষ, অনুরাগের ছোঁয়)। প্রিয় শাশুড়ি হয়েছেন শুক্লা (তোমাদের রানী) , লাবণ্য (অনুরাগের ছোঁয়া) প্রিয় ট্রেন্ড সেটার হয়েছেন অর্জুন (অনুরাগের ছোঁয়া)। প্রিয় ছেলে হয়েছেন সূর্য (অনুরাগের ছোঁয়া)। প্রিয় খলনায়িকা হয়েছেন মিশকা (অহনা দত্ত,অনুরাগের ছোঁয়া)। প্রিয় বৌমা হয়েছেন দীপা (স্বস্তিকা ঘোষ, অনুরাগের ছোঁয়া)।

প্রিয় নবাগত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দূর্জয়, স্বস্তিক। প্রিয় নবাগতা সদস্য হয়েছে রানি, গীতা, পারো। প্রিয় ছোট সদস্য কি হয়েছে? সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই পুরস্কারটি পেয়েছে সোনা ও রূপা (মিশিতা রায়চৌধুরী, সৃষ্টি মজুমদার,অনুরাগের ছোঁয়া)। প্রিয় ভাই হয়েছেন জয় ( প্রারব্ধি সিনহা রায়, অনুরাগের ছোঁয়া)। সেরা জামাই হয়েছেন দেব (রোহন ভট্টাচার্য, তুমি আশে পাশে থাকলে)। সেরা জুটির দৌড়ে এগিয়ে রয়েছেন রানী ও দুর্জয়। অন্যদিকে হল অফ ফেমে জায়গা পেয়েছে গাঁটছড়া। টেলিভিশনের পর্দায় কবে সম্প্রচারিত হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড সেই তথ্য এখনও সামনে আসেনি।