নিম ফুলের মধু থেকে বিদায় নিচ্ছে প্রধান অভিনেতা! হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং অভিনেতা রুবেল দাস (Rubel Das)। এই দুজন ছাড়াও ধারাবাহিকের অন্যান্য পার্শ্ব চরিত্রগুলিতে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। যাদের চরিত্রগুলি ও ব্যাপক গুরুত্বপূর্ণ ধারাবাহিকে। ধারাবাহিক টি দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়ে আসছে। প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করে এই ধারাবাহিক।

বর্তমানে ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে দামি রেস্টুরেন্টে পচা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে সৃজন এবং তার মা। এই রেস্টুরেন্টের আসল মাথাকে সেটা খুঁজে বার করতে বেরিয়েছে পর্ণা। খুব সহজেই রেস্টুরেন্টের মালিকের নাম জানতে পেরে গিয়েছে সে। রেস্টুরেন্টের মালিক হলো আসলে ইশা। গোপনে এই রেস্টুরেন্ট গুলি চালায় এবং সেই রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এবারে শুধু ইশার মুখোশ খোলার পালা।

Actor, Bengali serial, Bengali television, Serial, Uday Pratap Singh, Zee Bangla, অভিনেতা, উদয় প্রতাপ সিং, জি বাংলা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, সিরিয়াল

তবে যারা এই ধারাবাহিকের নিত্য দর্শক তাদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ধারাবাহিকের এই কেন্দ্রীয় চরিত্র বাদ পড়তে চলেছে ধারাবাহিক থেকে। বিশেষ কিছু কারণের জন্য ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র কে মাঝপথে ধারাবাহিক ছাড়তে হচ্ছে। যদি সূত্রের খবর অনুযায়ী এটাও শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই শেষ হতে চলেছে নিম ফুলের মধু। কিন্তু এই সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বা চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে এই ধরনের কোন খবর জানানো হয়নি।

নিম ফুলের মধু থেকে বিদায় নিচ্ছেন এই কেন্দ্রীয় চরিত্র

তবে ধারাবাহিকের যে কেন্দ্রীয় চরিত্র খুব শীঘ্রই ধারাবাহিক ছাড়তে চলেছে সেই সম্পর্কে নিশ্চিত খবর পাওয়া গিয়েছে। এই খবর শোনার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে ধারাবাহিকের কোন গুরুত্বপূর্ণ চরিত্র বাদ যেতে চলছে? জানা যাচ্ছে যে চরিত্র ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে তিনি নতুন ধারাবাহিককে অভিনয় করার জন্যই নিম ফুলের মধু ধারাবাহিক থেকে বিরতি নিচ্ছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন অভিনেতাকে দর্শক মিস করতে চলেছেন নিম ফুলের মধু ধারাবাহিকে।

ধারাবাহিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল চয়ন। চয়নের চরিত্রে আমরা দেখতে পেয়েছি অভিনেতা উদয় প্রতাপ সিংকে। ধারাবাহিকের প্রথম দিন থেকেই উদয় অভিনয় করেছেন। তবে হঠাৎ মাঝপথেই এই ধারাবাহিক থেকে বেড়ে যেতে হচ্ছে উদয় কে। জানা যাচ্ছে খুব শীঘ্রই জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা মিলতে চলেছে অভিনেতার। এই কারণেই নিম ফুলের মধু ধারাবাহিকে দেখানো হয়েছিল গোয়েন্দার চাকরি নিয়ে চয়ন চলে গেছে দিল্লিতে। এই কারণেই তাকে আর দেখা যাবে না পরিবারে। আসলে জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যাবে উদয়কে। সেই কারণে নিম ফুলের মধু ধারাবাহিক কে বিদায় জানিয়েছেন তিনি।