দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলো আরো একটি বৃহস্পতিবার। আজকের দিনটাতেই বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থাকে। বর্তমানে বাংলা ধারাবাহিক বাংলার মানুষের জন্য তাদের অবসর জীবন যাপনের একটি অন্যতম প্রধান অঙ্গ হয়ে উঠেছে। তাই কোন ধারাবাহিক কোন স্থান দখল করল সেটা না জানলেই নয়।
বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শক মহল। আজ ২০২৪ এর শেষ টিআরপি প্রকাশ পাবে। তাই আজকের উত্তেজনাটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও বেশি। শেষ টিআরপিতে কোন চ্যানেল বাজিমাত করল আর কোন চ্যানেল পিছিয়ে পড়ল সেটাই দেখার বিষয়।
এবার চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের পরিণীতা। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ফুলকি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.৭ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই সপ্তাহে ৭.৩ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৭.২।
আরও পড়ুনঃ “আমরা একে অপরের সব কিছুই খুব পছন্দ করি”- বিয়ে নিয়ে তোড়জোড় তুঙ্গে, কী বললেন ‘নিম ফুলের মধু’র বাবু?
1st •• গীতা LLB 7.9
2nd •• পরিণীতা 7.8
3rd •• ফুলকি 7.7
4th •• কথা 7.3
5th •• জগদ্ধাত্রী 7.2





