চিত্রার পর্দা ফাঁ*স! প্রতিশোধ নিতে ভয়ংকরী হয়ে উঠল কথা! ধারাবাহিকে মহা পর্ব!

চলতি সপ্তাহের বেঙ্গল টপার ধারাবাহিক কথা (Kothha)। স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকটি শুরু থেকেই নতুন নতুন চমকের কারণে দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। একসময়কার অপ্রতিরুদ্ধ বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রীকে পরাস্ত করে টিআরপি তালিকায় স্লট দখল করেছে কথা। ধারাবাহিকে কথা ও শেফ এভির ভূমিকায় সুস্মিতা দে (Susmita Dey) এবং সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের।

তবে বর্তমানে গল্পে এসেছে নতুন চমক। বাড়িতে এসেছে গোপাল। আর সেই গোপালের বাঁশির মধ্যেই লুকোনো রয়েছে মা আনন্দীর কিরীটের দুটি মূল্যবান পাথর। আর এবার সেটাকেই চুরি করার প্ল্যান করেছেন চিত্রা গুহ। আর তার সঙ্গে আছে তিলক। আর গোপালের বাঁশি চুরি করার জন্য এবার বিরাট প্ল্যান করেছেন চিত্রা। একটি পাথরের সাহায্যে সাহায্যে সকলকে বকা বানিয়ে বাঁশি চুরি করার তাল করেছেন তিনি।

kotha set bhoot

কথা আজকের পর্ব ৩০ আগষ্ট (Kothha Today Episode 30 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মায়ের কথা মনে পরতেই কথার সঙ্গে আরতি আরতি করতে রাজি হয়ে যায় অগ্নি। যা দেখে ভীষণ রেগে যান চিত্রা। এদিকে সন্তান না থাকায় ভীষণ কষ্ট পান কাকিয়া ও কাকাই। তখনই সকলের দৃষ্টি গোপালের কাছ থেকে সরানোর জন্য গোপাল দুধ খাচ্ছেন বলে ওঠেন চিত্রা। যা দেখতে সকলের চলে যায় সেদিকে।

তবে গোপালের দুধ খাওয়ার বিষয়টি একেবারে মেনে নিতে পারেনি অগ্নিভ। যদিও তাকে চুপ করিয়ে দেয় কথা। তারপরই সকলে মিলে শুরু করে নামগান। আর সেই সুযোগেই গোপালের হাত থেকে বাঁশিটা চুরি করে তিলককে দিয়ে দেন চিত্রা। তখনই ফুল আনতে যায় কথা। কথার পিছন পিছন যায় অগ্নিও। ঠিক তখনই অগ্নি বলে গোপালের হাত বাঁশি নেই। যা শুনেই কথার হাত থেকে ফুলের ডালা পড়ে যায়।

উদ্ধার হল গোপালের বাঁশি, ধরা পড়ল তিলক

চো’র বাড়ির মধ্যেই আছে বুঝতে পেরে দরজা বন্ধ করে দিতে বলে অগ্নি। তারপরই পুলিশের সাহায্যে সকলের তল্লাশি নেওয়া শুরু করে প্রত্যয়। যদিও পরিস্থিতি বেগতিক বুঝে বাঁশিটা ঢোলের মধ্যে লুকিয়ে রেখে দেয় তিলক। এদিকে ঢোলের কাছে গিয়ে কনের দুল পড়ে যায় ঋতুর। তখনই ঢোল গুলোকে বাজিয়ে বাজিয়ে দেখতে থাকে কথা। তারপরই একটি ঢোলের যথার্থ না লাগার কারণে সেটাকে নাড়িয়ে দেখে কথা। ব্যস তখনই ঢোল থেকে পড়ে যায় গোপালের বাঁশি। যা দেখে চমকে ওঠে চিত্রা। ঢোলটা কার জিজ্ঞাসা করতেই ছুটে পালায় তিলক। কিন্তু দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে অগ্নি। তবে কি এবার চিত্রার নাম বলে দেবে তিলক? জানা যাবে আসন্ন পর্বে।